বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

নতুন বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত

06 October, 2026 8:15 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নয়াদিল্লি: দেশের নতুন বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। ৩১ অক্টোবর বর্তমান বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং তাঁর কর্মজীবন শেষ করবেন। ওই দিন বিকেলে তাঁর জায়গায় দায়িত্ব নেবেন আশুতোষ দীক্ষিত। এক বিজ্ঞপ্তি মঙ্গলবার এ কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী আশুতোষ দীক্ষিত ১৯৮৬ সালে  যোগ দেন বায়ুসেনার যুদ্ধবিমান শাখায়। সামলেছেন টেস্ট পাইলট এবং ফ্লাইং ইনস্ট্রাক্টরের দায়িত্ব। মিরাজ ২০০০ স্কোয়াড্রনেরও দায়িত্বে ছিলেন তিনি। পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান ঘাঁটি এবং ফাইটার জেট ট্রেনিং ঘাঁটির কম্যান্ডারেরও দায়িত্বও সামলেছেন কড়া হাতে। অপারেশন সফেদ সাগর, অপারেশন রক্ষক এবং অপারেশন সিঁদুরের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। উড়িয়েছেন মিরাজ-২০০০, বিভিন্ন মিগ বিমান, জাগুয়ার, তেজস, হক, অ্যান-৩২ এবং আইএল-৭৮ মতো বিমান। ফাইটার জেট, প্রশিক্ষণ বিমান ও ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট মিলিয়ে ৩,৫০০ ঘণ্টারও বেশি বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে।

বর্তমানে ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফের দায়িত্বে রয়েছেন তিনি। এক সময়  সামলেছেন সেন্ট্রাল এয়ার কম্যান্ডের এয়ার অফিসার কম্যান্ডিং ইন চিফ-এর দায়িত্ব।  তাঁর অভিজ্ঞতা এবং দায়িত্বশীলতার কারণে চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের অধীনে চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের পদেও বহাল করা হয়েছিল তাঁকে। জানা গেছে, দেশীয় যুদ্ধবিমান তেজস তৈরির প্রকল্পেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ।

 

 

একটি স্প্লিট-স্ক্রিন ছবি, যেখানে বাম পাশে নীল আকাশে উড়ন্ত একটি ফাইটার জেটের (জাগুয়ার) দৃশ্য এবং ডান পাশে পূর্ণ সামরিক পোশাকে সুসজ্জিত ভারতীয় বিমান বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার ছবি রয়েছে।
প্রতিবেদন

Lopa Bhowmik