সাপ্তাহিক রাশিফল ১ অক্টোবর — ৮ অক্টোবর
মেষ রাশি
শরীর নিয়ে সমস্যা থাকবে। উদ্বেগ বৃদ্ধি পাবে। মানসিক চাপ বাড়তে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা। হঠাৎ করে আর্থিক চাপ। নতুন বন্ধু বা বান্ধবী লাভ। পায়ে কোনও সমস্যা হতে পারে।
বৃষ রাশি
শারীরিক সমস্যা ,মানসিক চাপ, স্বামী–স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা, ভ্রাতার কোনও শুভ যোগ। হঠাৎ কর্ম পরিবর্তন। স্থান পরিবর্তন। হাতে পায়ে চোট আঘাতের সম্ভাবনা। কর্মক্ষেত্রে দেরিতে ফল পেতে পারেন।পুরনো সমস্যার সমাধান। সন্তানের উন্নতিতে আনন্দ।
মিথুন রাশি
কর্মে বাধা ও বিলম্ব। সন্তান ক্ষেত্র শুভ। বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যার সমাধান করুন। কোনও শুভ ঘটনা মনে আনন্দ দেবে। বুকের সমস্যা হতে পারে। বাড়তে পারে রক্তচাপ। হার্ট সংক্রান্ত অসুখে যারা ভুগছেন, তারা বিশেষ সতর্ক থাকবেন।
কর্কট রাশি
শরীর স্বাস্থ্য ভাল যাবে। নতুন কোনও স্থাবর সম্পত্তির পরিকল্পনা। কর্মে উন্নতি হলেও তা বাধাযুক্ত। গৃহে আনন্দের পরিবেশ। নতুন কাজের যোগাযোগ। মানসিক তৃপ্তি। কোমরে চোট। ভাগ্য বিলম্বিত হতে পারে। সন্তানের বিদ্যাক্ষেত্র নিয়ে বৃদ্ধি।
সিংহ রাশি
স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সাময়িক সমস্যা। বিদেশ যাত্রা যোগ। পরিবারের কোনও সদস্য বা ভ্রাতা–ভগ্নির শুভ যোগ। ফুসফুস সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন তারা সমস্যায় পড়বেন।
কন্যা রাশি
স্বামী–স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা। মতের অমিল হতে পারে। অস্থি সমস্যা যাদের আছে, তাদের কষ্ট বৃদ্ধি পাবে। আর্থিক যোগাযোগ শুভ। কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে। আয় বৃদ্ধি পাবে। পায়ে চোট, আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। রক্তপাত যোগ।
তুলা রাশি
শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। প্রেম–প্রীতি–ভালোবাসায় শুভ ফল পেতে পারেন। কর্মক্ষেত্রে বিলম্ব। স্বামী–স্ত্রীর স্বাস্থ্যহানি। অপারেশন যোগ। সন্তানের হঠাৎ উন্নত। স্থাবর সম্পত্তি থেকে লাভ। বিবাহযোগ্যদের বিবাহের যোগ। প্রেমজ বিবাহের ক্ষেত্রে শুভফল।
বৃশ্চিক রাশি
শরীর ভালো নাও যেতে পারে। বিদেশে কাজের যোগাযোগ। কম্পিউটার বা আইটি সেক্টরে যারা কাজ করছেন তাদের বিদেশি সম্পর্কে সমস্যা বাড়বে। স্বামী–স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। বিভিন্ন শুভ যোগাযোগ হতে পারে। সঞ্চয় ক্ষেত্র শুভ। বন্ধু–বান্ধবদের ক্ষেত্রে সমস্যা বাড়বে। মন্দ লোকের সংস্পর্শ এড়িয়ে চলবেন।
ধনু রাশি
স্বাস্থ্য সাধারণভাবে ভালো। অর্শের কষ্ট বাড়তে পারে। মানসিক চাপ থাকবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। গৃহে অশান্তি। পুরনো কোনও স্থাবর সম্পত্তি থাকলে তাতে খরচ বাড়বে। সবাইকে মনের কথা বলবেন না। আয় বৃদ্ধি।
মকর রাশি
অর্থক্ষেত্র মোটামুটি শুভ। হঠাৎ অর্থপ্রাপ্তি। কর্মক্ষেত্রে নিজের বুদ্ধিতে সুনাম বৃদ্ধি। সরকারি সুবিধা পেতে পারেন। সরকারি কাজে যারা যুক্ত তারা সাফল্য পেতে পারেন। পিতার স্বাস্থ্য অশুভ। হার্ট সংক্রান্ত সমস্যা হতে পারে। স্বামী–স্ত্রীর স্বাস্থ্য সমস্যা। কনস্ট্রাকশন ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ।
কুম্ভ রাশি
স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হতে পারে। মানসিক চিন্তা বাড়বে। শত্রু বৃদ্ধি। সম্মানহানি যোগ। পুরনো প্রাপ্তিতে দেরি হবে। আত্মীয় বিরোধ হতে পারে। কাঁধে অস্থি সংক্রান্ত সমস্যা। ছোটখাটো দুর্ঘটনা। ছোটখাটো উন্নতি বা শুভ কাজে সন্তুষ্ট থাকতে হবে। বিদেশে কোনও শুভ যোগাযোগ।
মীন রাশি
শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না পুরনো রোগও মাথাচাড়া দিতে পারে। অস্থির সমস্যা ভোগাবে। বৃদ্ধ–বৃদ্ধাদের শরীরের প্রতি মনোযোগ দিতে হবে। ব্যয় বৃদ্ধি। সন্তানের উন্নতি। বিদেশে যারা আছেন, তাদের ক্ষেত্রে শুভ হলেও যারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের কিছুটা বাধার মুখোমুখি হতে হবে। নার্ভ সংক্রান্ত চেয়ে সমস্যায় চিন্তা বৃদ্ধি।
—জ্যোতিষাচার্য উৎপলকুমার দাস
