বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

আমেরিকার ‘‌মোস্ট ওয়ান্টেড’‌ গোল্ডি, মাথার দাম ১০ কোটি টাকা

29 September, 2026 8:40 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিউ ইয়র্ক:‌ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গ্যাংস্টার গোল্ডি ব্রার নাম উঠল আমেরিকার মোস্ট ওয়ান্টেডের তালিকায়। মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই প্রকাশ করেছে মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকা। সেখানেই দেখা গেছে, গোল্ডি ব্রারকে গ্রেপ্তারিতে সাহায্য করলে ১০ লক্ষ ডলার পুরস্কারের ঘোষণা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যা কমবেশি ১০ কোটি টাকা। এফবিআইএ জানিয়েছে, সতিন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রার দক্ষিণ ক্যালিফোর্নিয়াসহ আমেরিকার বহু জায়গা ও কানাডাতে হিংসাত্মক কার্যকলাপের মূল মাথা। শুধু তাই নয়, গোল্ডির বিরুদ্ধে রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিদের হত্যা, গুলি চালানো, অপহরণ, তোলাবাজি, হামলা, মাদক ও অস্ত্র পাচারেরও অভিযোগ রয়েছে। তবে গোল্ডির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল, সে কানাডায় খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের অভিযুক্ত। যার জেরে একটা সময় ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। জানানো হয়েছে, গোল্ডি বর্তমানে আমেরিকায় থাকে এবং উত্তর আমেরিকায় একটি জঙ্গি গোষ্ঠির মাথা সে।
২০২২ –এর ২৯ মে পাঞ্জাবে গায়ক ও র‌্যাপার সিধু মুসেওয়ালা খুনের ঘটনার পর চর্চায় উঠে আসে গোল্ডি ব্রার নাম। এই খুনের দায় স্বীকারও করে গ্যাংস্টার গোল্ডি। তারপরই এই অভিযুক্তকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক।
বর্তমানে ভারতের জেলে বন্দী লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের ওপরও সাম্প্রতিক সময়ে কড়াকড়ি বাড়িয়েছে আমেরিকা। ‘অপারেশন হার্ডবল’–এর মাধ্যমে আমেরিকা ভারতের সঙ্গে যুক্ত তিনটি আন্তর্জাতিক গ্যাংয়ের বিরুদ্ধে পদক্ষেপ করছে। এইসব গ্যাংয়ের সঙ্গে জড়িত ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি ২৪ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik