বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

এসআইআর নোটিশ পেলেন আদবানি, জয়শঙ্কর

20 September, 2026 6:22 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি:‌ এসআইআর–এর নোটিশ তালিকায় এবার নাম উঠল প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির নোটিশ গিয়েছে তাঁর কন্যা প্রতিভা এবং পুত্রবধূ গূতিকার নামেও। অন্যদিকে এসআইআর–এর নোটিশ পেলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। কিন্তু কী কারণে ওঁদের মতো হেভিওয়েটদের ধরানো হল নোটিশ?‌ জ্ঞানেশ কুমার অ্যান্ড কোম্পানির যুক্তি হল, যাঁরা নোটিশ পেয়েছেন, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে তাদের এখনকার তথ্যের মিল নেই। সেই কারণেই নোটিশ পাঠিয়ে যাচাইয়ের কাজ করতে চায় কমিশন।
তবে এটাই প্রথম নয়। এর আগেই নির্বাচন কমিশনের তরফে এসআইআর–এর নোটিশ পেয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। তালিকায় নাম রয়েছে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, তাঁর স্ত্রী সুদেশ ধনকড়, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবাল, প্রাক্তন মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী, প্রাক্তন শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া, প্রাক্তন সচিব রাজীব গৌবা, প্রাক্তন বায়ুসেনা প্রধান নাক ব্রাউনে, ভাইস অ্যাডমিরাল সি আর প্রবীণ নায়ার, দিল্লির মন্ত্রী প্রবেশ সিংয়েরও। সূত্রের খবর, নোটিশ পাঠানো হয়েছে নির্বাচন কমিশনার এস এস সান্ধু, বর্ষীয়ান কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি এবং বিদেশ সচিব বিক্রম মিসরিকেও।
জানা গেছে, আগের এসআইআর–এর নথিপত্রের সঙ্গে নাম ম্যাপ না থাকায় নোটিশ গেছে কপিল সিবাল এবং বিক্রম মিসরির কাছে। অন্যদিকে নির্বাচনী নথিতে নামের বানানে গরমিলের কারণে নোটিশ পেয়েছেন নির্বাচন কমিশনার। বেশিরভাগ হেভিওয়েটরাই নোটিশ পেয়েছেন আগের এসআইআর–এর তথ্যের সঙ্গে সাম্প্রতিক তথ্যের মিল না হওয়ার কারণে। যার পোশাকি নাম ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’।
এদিকে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নামে নির্বাচন কমিশনের নোটিশ যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। কমিশন জানিয়েছে, রেখা গুপ্তাকে নোটিশ ধরানো হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে। কিন্তু পরবর্তীতে বিএলও তাঁর বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনের করে নাম যাচাই করে এসেছেন। এদিকে কেজরিওয়ালের নাম বাদ পড়ার জন্য তিনিই দায়ী বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন। অভিযোগ, কেজরিওয়াল পরিবারের কেউ আগের এসআইআর–এর সঙ্গে তাঁদের নাম ম্যাপ করেননি।

 

প্রতিবেদন

Lopa Bhowmik