সাপ্তাহিক রাশিফল (১৫—২১ আগস্ট)
মেষ: পায়ের আঘাত থেকে সতর্ক। ত্বক সংক্রান্ত সমস্যা, উদর পীড়ায় কষ্ট পেতে পারেন। সাংসারিক ঝঞ্ঝাট। কর্মক্ষেত্রে পদন্নোতি। সন্তান লাভ।
বৃষ: প্রেমজ সম্পর্ক তৈরি হতে পারে। কর্মে আর্থিক উন্নতি ও কর্ম পরিবর্তনের সম্ভাবনা। দাঁতের সমস্যা। হঠাৎ ঠান্ডা লেগে বুকে সংক্রমণ বা বক্ষপীড়ার সম্ভাবনা। গৃহে আনন্দ উৎসব।
মিথুন: গলার পীড়া। অর্থ লাভ। ভাইয়ের কাছ থেকে ব্যবসায় লাভ। বয়সে ছোট কারোর সঙ্গে মতান্তর।
কর্কট: মুখে আঘাত লাগতে পারে। অশ্লীল বাক্য প্রয়োগ থেকে সাবধান। কর্মক্ষেত্রে বিবাদ। অর্শ থেকে কষ্ট। বাবার শারীরিক পীড়া।
সিংহ: ত্বক সংক্রান্ত সমস্যা। অস্ত্রোপচারের যোগ রয়েছে। পাওনা টাকা আদায় হতে পারে। কর্মক্ষেত্রে সুখবর পেতে পারেন।
কন্যা: অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা। মহিলাদের সিস্ট ঘটিত পীড়া। উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ। বাবার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি।
তুলা: গলব্লাডার বা কিডনি সংক্রান্ত সমস্যা বৃদ্ধি। অস্ত্রোপচারের যোগ রয়েছে। সন্তান লাভের সম্ভাবনা।
বৃশ্চিক: পেট সংক্রান্ত পীড়া, শ্বাসকষ্টের সম্ভাবনা। কর্মে উন্নতি এবং কর্মক্ষেত্রে পদন্নোতি। মায়ের শারীরিক অসুস্থতা যোগ।
ধনু: হৃদযন্ত্রের সমস্যা বৃদ্ধির সম্ভাবনা। স্ত্রীর সঙ্গে চরম বিবাদ হতে পারে। সামান্য কারণে চাকরিচ্যুতি হতে পারে বা চাকরি প্রাপ্তির সম্ভাবনা নষ্ট হতে পারে। মায়ের শরীরের দিকে নজর রাখুন।
মকর: ভাই বা বয়সে ছোট কারোর কাছ থেকে মনে আঘাত। পেট সংক্রান্ত পীড়া। অবৈধ সম্পর্ক থেকে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ: হঠাৎ অর্থ লাভ। লটারি প্রাপ্তির সম্ভাবনা। পরিজনদের সঙ্গে মনোমালিন্য। সন্তানের বিপদের আশঙ্কা।
মীন: বিষাক্ত কীট থেকে সাবধান। দংশনের ফলে শারীরিক অসুস্থতার সম্ভাবনা প্রবল। জল থেকে বিপদের সম্ভাবনা রয়েছে।
