বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

কর্মসূচিতে জোড়া হামলার অভিযোগ, কোচবিহারে জেলা পুলিশ সুপারের দফতর ঘেরাও এসএফআই-এর

14 September, 2026 5:09 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কোচবিহার: দলীয় কর্মসূচিতে একের পর এক হামলার প্রতিবাদ এবং দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সরগরম কোচবিহার রাজনীতি। পুন্ডিবাড়ি ও মাথাভাঙায় তাদের পূর্বঘোষিত কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে সোমবার কোচবিহার জেলা পুলিশ সুপারের দফতর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া।

বাম ছাত্র সংগঠনের এই আন্দোলনকে কেন্দ্র করে জেলা পুলিশ সুপারের দফতরের সামনে দীর্ঘক্ষণ চরম উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার সূত্রপাত ঘটে রবিবার। এসএফআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল পুন্ডিবাড়ি এলাকায় সংগঠনের পূর্বনির্ধারিত একটি কর্মসূচি চলছিল। অভিযোগ, সেই সময় কোনো প্ররোচনা ছাড়াই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর কর্মী-সমর্থকরা তাদের ওপর চড়াও হয় এবং কর্মসূচিতে বাধা সৃষ্টি করে। মারধর ও হামলার জেরে তাদের বেশ কয়েকজন কর্মী আহত হন বলেও দাবি বামেদের ছাত্র সংগঠনের। এর পাশাপাশি, কোচবিহারের মাথাভাঙাতেও এসএফআই-এর অপর একটি রাজনৈতিক ও ছাত্র কর্মসূচিতে এবিভিপি এর কর্মী-সমর্থকরা হামলা চালায় বলে পাল্টা অভিযোগ উঠেছে। বাম ছাত্র সংগঠনের নেতৃত্বের দাবি, বিরোধী কণ্ঠরোধ করতেই শাসক ও গেরুয়া শিবিরের অনুগামীরা পরিকল্পিতভাবে জেলাজুড়ে এই সন্ত্রাস চালাচ্ছে। পুন্ডিবাড়ি ও মাথাভাঙা— দুই জায়গাতেই গণতান্ত্রিক আন্দোলন ভেস্তে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ।

এই জোড়া হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার পূর্বঘোষিত কর্মসূচির ভিত্তিতে কোচবিহার জেলা পুলিশ সুপারের দফতরের সামনে জড়ো হন এসএফআই -এর সমর্থকরা। হাতে সংগঠনের পতাকা, ব্যানার ও পোস্টার নিয়ে দফতরে প্রবেশের মূল ফটকের সামনে অবস্থান শুরু করেন তারা। মূল ফটক ঘিরে ধরে চলে টানা স্লোগান-বিক্ষোভ। পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এসএফআই নেতকৃত্ব জানায় তাদের এই বিক্ষোভদের মূল দাবি গুলি, পুন্ডিবাড়ি ও মাথাভাঙায় হামলায় জড়িত ABVP ও বিজেপি কর্মীদের দ্রুত সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। জেলায় সমস্ত রাজনৈতিক ও ছাত্র সংগঠনের গণতান্ত্রিক উপায়ে আন্দোলন ও কর্মসূচি পালনের অধিকার সুনিশ্চিত করতে হবে।বিরোধী ছাত্র সংগঠনগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে নিষ্ক্রিয়তা ঝেড়ে ফেলে কড়া পদক্ষেপ নিতে হবে। এসএফআই নেতৃত্বের স্পষ্ট হুঁশিয়ারি, জেলায় বিরোধীদের সাংবিধানিক অধিকার হরণ করার চেষ্টা চলছে। পুন্ডিবাড়ি ও মাথাভাঙার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার কারণেই দুষ্কৃতীরা সাহস পাচ্ছে। যদি পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ না নেয় এবং অভিযুক্তদের গ্রেফতার না করে, তবে আগামী দিনে পুরো কোচবিহার জেলাজুড়ে বৃহত্তর ও তীব্র আন্দোলনের পথে হাঁটা হবে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা হামলার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি এবং বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা হয় এবং নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়। পুলিশের আশ্বাসের পর সাময়িকভাবে বিক্ষোভ তুলে নেওয়া হলেও, এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে কোচবিহারের রাজনৈতিক আবহাওয়া বেশ উত্তপ্ত।

ট্যাগ: Left Front SFI
প্রতিবেদন

UTSAB RC