বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

‌ নেপালে কেন এত বিপর্যয়?‌ কী বলছে জ্যোতিষ?‌

27 August, 2026 11:05 AM Lopa Bhowmik
শেয়ার করুন

জ্যোতিষাচার্য উৎপলকুমার দাস

নেপালের ক্ষেত্রে মঙ্গল বিশেষ অশুভ অবস্থানে বসে রয়েছে রাহুর নক্ষত্রে। রাহু ছায়াগ্রহ হলেও অশুভ ক্ষেত্রে শনির মতই তার আচরণ হয়ে থাকে। মঙ্গল ও রাহুর অশুভ আঁতাতে ২০ আগস্ট ২০২৬ থেকে নেপালের পারিপার্শ্বিক প্রেক্ষাপট দ্রুত খারাপের দিকে যেতে শুরু করেছে। যদিও সেদিক থেকে দেখতে গেলে নেপালের ভাগ্যাকাশে কালো মেঘ জমতে শুরু করেছিল গত ২৫ মার্চ থেকে ২৯ মার্চের মধ্যেই। তখন থেকেই রাহু ও শনির অশুভ অবস্থান এই দেশটিকে ক্রমশ বিপর্যস্ত অবস্থার মধ্যে নিয়ে যেতে শুরু করেছিল। আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে একাধিক সংকট শুরু হয়ে গিয়েছিল। দেশে স্থিরতার অভাব চোখে পড়ছিল। বর্তমানে রাহুর অবস্থান নেপালের ক্ষেত্রে অত্যন্ত প্রবল। অন্যদিকে মঙ্গলের গোচরের ফলে চারিদিকে ধ্বংসাত্মক পরিণতি। প্রকৃতিক দুর্যোগ, আর্থ–সামাজিক পরিস্থিতিও টালমাটাল। গ্রহ, নক্ষত্রের এই প্রভাব থাকবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। তারপর নেপাল ফের নিজেকে কিছুটা গুছিয়ে নেওয়ার মতো অবস্থায় ফিরবে। তবে দেশের মধ্যে ছোটখাটো সমস্যা লেগেই থাকবে। ২০২৭ সালের জুন মাস থেকে এই দেশের মানুষের গড় আয় কিছুটা কমবে। যা দেশের আর্থিক নীতিতে প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত হওয়ার প্রবল যোগ রয়েছে।
নেপালের জন্মলগ্নে ‌বুধ বিশেষ দুর্বল। বৃহস্পতি স্বক্ষেত্রে থেকেও বক্রী। সেই কারণে এই দেশের অর্থনীতি তুলনামূলকভাবে দুর্বল। অর্থনীতির এই অস্থির অবস্থা সবসময়ই চলতে থাকবে। রবি এই দেশের ক্ষেত্রে বেশ শক্তিশালী জায়গায় রয়েছে। সেই কারণে রাজপরিবারের একটা শুভ যোগাযোগ নেপালের রাজনীতিতে থাকলে ভালো। নেপালের আয়ের স্থানে জন্মকাল থেকেই শুক্র বসে রয়েছে। তাই পরিবহণ ও পর্যটন সূত্রে আয় দীর্ঘকালীন। তবে ২০২৭ সালের জুন থেকে আগামী আড়াই বছর এই দেশে রাজনৈতিক অস্থিরতা, অশান্তি, রাজপরিবারের সমস্যা প্রভৃতি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ফলে আয় কিছুটা কমবে। এই দেশের জনগণ কোনওদিনই বিশেষ শান্তি বা স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকতে পারবেন না। তাদের মানসিক চাপ সবসময়ই থাকবে। রাহুর জন্মকালীন অবস্থান ও মঙ্গলের জন্মকালীন অবস্থানে দেখা যাচ্ছে, বন্যা, ভূমিধস, ভূমিকম্প এই দেশের সবচেয়ে বড় শত্রু। সমস্যা হল, বর্তমান গ্রহ সন্নিবেশে আগামী ২ বছর দেশে অস্থিরতা, দায়িত্ববান লোকের অভাব, কর্মহানি ইত্যাদি থাকবে। কেতুর অবস্থানের ফলে অর্থনাশ হবে। কয়েক মাস পরে চীন ও নেপালের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠার যোগ দেখা যাচ্ছে। ভারতেরও এই ব্যাপারে জড়িত থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে আর্থিক সাহায্যে চীন অনেক বেশি এগিয়ে থাকবে। মঙ্গল, চন্দ্র, শনি, রাহুর অবস্থান নেপালের জন্য বেশ অশুভ। ‌‌

প্রতিবেদন

Lopa Bhowmik