বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী

24 October, 2026 5:06 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: শহরের বিভিন্ন রাস্তার বেহাল দশা এবং সামগ্রিক নাগরিক পরিষেবার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামলেন মন্ত্রী শঙ্কর ঘোষ। শনিবার শিলিগুড়ির পুলিশ কমিশনার, মহকুমা শাসক সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়ে শহর পরিদর্শন করলেন মন্ত্রী। এদিন রাস্তার বেহাল অবস্থা, খানাখন্দ, যান চলাচল ব্যবস্থা এবং সাধারণ মানুষের নাগরিক সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন দিক খুঁটিয়ে দেখা হয়। রাস্তাঘাটের সমস্যাগুলি অবিলম্বে চিহ্নিত করে সেগুলির স্থায়ী সমাধান ও দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন মন্ত্রী।প্রশাসনের শীর্ষ স্তরের এই যৌথ পরিদর্শনের ফলে শহরের পরিকাঠামো উন্নয়ন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আশার আলো দেখছেন শহরবাসী। সাধারণ মানুষের দীর্ঘদিনের রাস্তার সমস্যা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik