বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

পারিবারিক বিবাদ: বাবাকে খুনে অভিযুক্ত ছেলে

24 October, 2026 4:30 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নদীয়া: নদীয়ার চাপড়া থানার চারাতলা গ্রামে ভয়াবহ ঘটনা। পারিবারিক অশান্তির জেরে নিজের বাবাকে লোহার বস্তু দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহম্মদ আলি শেখ। শুক্রবার সন্ধেয় হঠাৎ করেই বাবা ও ছেলের মধ্যে কোনও বিষয় নিয়ে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় আচমকাই একটি ভারী লোহার বস্তু দিয়ে বাবার মাথায় আঘাত করে ছেলে। গুরুতর আহত হয় ও রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মহম্মদ আলি। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে দ্রুত উদ্ধার করেন এবং চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরই অভিযুক্ত বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় চাপড়া থানার পুলিশ। ঠিক কী কারণে এই হামলা, এর পেছনে পারিবারিক কোনও গোলমাল আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

প্রতিবেদন

Lopa Bhowmik