Sofia Hayat: বাইশ গজের হিটম্যান বিছানায় ফ্লপ, বিগ বস খ্যাত বিতর্কিত মডেলের মন্তব্যে বিতর্ক
মুম্বই: বাইশ গজে রোহিত শর্মার পরিচয় নতুন করে বলার প্রয়োজন নেই। বিশ্বকাপজয়ী অধিনায়ক, ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় নাম। ব্যক্তিগত জীবনেও স্ত্রী ঋতিকা সাজদেহ ও দুই সন্তানকে নিয়ে সুখের সংসার। সেই রোহিতের নামেই ফের বিগ বস খ্যাত মডেল ও অভিনেত্রী সোফিয়া হায়াতের (Sofia Hayat) মন্তব্যে বিতর্কের ঝড়। সম্প্রতি হিটম্যানকে নিয়ে তাঁর করা কিছু মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সমাজমাধ্যমে। নিজেকে প্রাসঙ্গিক করে রাখতে রোহিতের সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্ত নিয়েও কথা বলেছেন তিনি।

Ad
সোফিয়া হায়াতের বিতর্কিত মন্তব্য
২০১২ সালে রোহিতের সঙ্গে সম্পর্ক ছিল বলে সোফিয়া এর আগেও দাবি করেছিলেন। লন্ডনের একটি নাইট ক্লাবে তাঁদের প্রথম আলাপ, তার পর ঘনিষ্ঠতা—এমন নানা কথা প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি। প্রথম চুমুর কথাও বলেছিলেন। সম্পর্ক কেন ভেঙেছিল, তার ব্যাখ্যাও দিয়েছিলেন নিজের মতো করে। তবে রোহিত কখনও প্রকাশ্যে সেই সম্পর্কের কথা স্বীকার করেননি। এ বার একটি পডকাস্টে পুরনো সেই সম্পর্কের প্রসঙ্গ ফের তোলেন সোফিয়া। নিজেকে রোহিতের ‘প্রথম প্রেমিকা’ বলার পাশাপাশি তাঁর অন্তরঙ্গ জীবন নিয়েও করেন মন্তব্য। তাঁর কথায়, “আমি ছিলাম সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারের প্রেমিকা। এখনও ও চুটিয়ে ক্রিকেট খেলছে। কিন্তু সত্যি কথা বলি, রোহিত বিছানায় একেবারেই ভালো নয়।”
I was Rohits first. Someone needs to teach men how to be sensual in bed. It is not a sprint. Watch this and other secrets of my sex life on my new show, Straight Talk Queer Wisdom. Link in bio. #rohitsharma pic.twitter.com/cR7TOUvrZb
— Sofia Hayat (@sofiahayat) September 14, 2026
সোফিয়া হায়াতের মন্তব্যে ঝড়
সোফিয়ার ক্ষেত্রে রোহিতের নাম অবশ্য নতুন কোনও প্রসঙ্গ নয়। বহু বছর আগে কথিত সম্পর্কের দাবি থেকে শুরু করে প্রথম দেখা, চুমু, বিচ্ছেদের কারণ—বিভিন্ন সময়ে সেই গল্পের নানা অংশ সামনে এসেছে। এ বারও তাঁর বক্তব্যের কেন্দ্রে সেই একই ক্রিকেটার। ফলে তাঁর সাম্প্রতিক মন্তব্য প্রকাশ্যে আসার পর রোহিতের নামও ফের সমাজমাধ্যম ও সংবাদমাধ্যমের আলোচনায়। তাঁর এই মন্তব্যে স্বভাবই আহত হয়েছেন গোটা বিশ্বের রোহিত অনুগামীরা। সমাজমাধ্যমে তাঁরাও ৫২ বছর বয়সী মডেলকে কার্যত তির্যক মন্তব্যে ধুইয়ে দিয়েছেন। বিতর্কিত সোফিয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। একজন লিখেছেন, “রোহিত শর্মা কী করে আপনাকে সম্পর্কের জন্য বেছে নিয়েছিলেন? আমার মনে হয়, ওঁর সেটা খুবই ভুল সিদ্ধান্ত ছিল।”

রোহিত সোফিয়া
আরও পড়ুন: Indian Men’s Cricket Team: আফগানিস্তানের বিরুদ্ধে দলে সঞ্জু-বুমরাহ, বাদ রিঙ্কু-হার্দিক
সোফিয়া হায়াতের বিতর্কের ইতিহাস
সোফিয়া হায়াতের সঙ্গে বিতর্কের সম্পর্ক পুরনো। মডেলিং ও অভিনয়ের পর ‘বিগ বস ৭’-এ অংশ নিয়ে পরিচিতি পান। আরমান কোহলির বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা বক্তব্য এবং ২০২০ সালে ধর্মীয় প্রতীককে ঘিরে সমাজমাধ্যমের পোস্ট—বিভিন্ন সময়ে তাঁকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই তালিকায় যোগ হল রোহিত শর্মাকে নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্য।
হিটম্যানের সুখের সংসার
রোহিতের বর্তমান জীবনে যদিও এইসব মন্তব্যের বিন্দুমাত্র আঁচ পড়েনি। ২০১৫ সালে ঋতিকা সাজদেহকে বিয়ে করেন তিনি। পরে তাঁদের দুই সন্তান হয়। ফলে বহু বছর আগের একটি কথিত সম্পর্ক নিয়ে সোফিয়ার নতুন মন্তব্যই আপাতত খবরের বিষয়—রোহিতের বর্তমান ব্যক্তিগত জীবন নয়।
