বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

বড় স্বস্তি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর: এবার হাসপাতালই ঠিকানা, সুস্থতার স্বার্থে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

18 August, 2026 4:01 PM admin
শেয়ার করুন

ইসলামাবাদ: শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতির মাঝেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এল বড়সড় স্বস্তি। আদিয়ালা জেলে বন্দি ৭৩ বছর বয়সি এই পিটিআই প্রধানকে অবিলম্বে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দিল দেশটির সুপ্রিম কোর্ট।

পার্টির মুখপাত্র নাঈম হায়দার পাঞ্জুথা জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে ‘শিফা ইন্টারন্যাশনাল হসপিটাল’-এ স্থানান্তরিত করতে হবে এবং আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন থাকবেন। এছাড়া, আদালতে গঠিত মেডিকেল বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ও তাঁর বোন ডঃ উজমা খান থাকবেন। তবে মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে না আনা বা এই নিয়ে রাজনৈতিক তরজা না করার জন্য পরিবার ও আইনজীবীদের সতর্ক করেছে শীর্ষ আদালত।

উদ্বেগ বাড়াচ্ছিল শারীরিক অবস্থা

দীর্ঘদিন ধরেই ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠায় ছিল পরিবার ও তাঁর দল। প্রাক্তন সহকর্মী তথা পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি আরিফ আলভির দাবি, জেলে তাঁর উদ্বেগ, বুক ধড়ফড় করা এবং উচ্চ রক্তচাপের সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। এমনকি ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তিও উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানান তাঁর আইনজীবীরা।

কবে থেকে জেলবন্দি ইমরান?

উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক মামলার সম্মুখীন হন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা এই পিটিআই সুপ্রিমো। ২০২৩ সালের আগস্ট মাস থেকে তিনি জেলবন্দি রয়েছেন। তৎকালীন সরকার রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে এই মামলাগুলি সাজিয়েছে বলে বরাবর দাবি করে এসেছেন ইমরান খান।

প্রতিবেদন

admin