বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

৫ নভেম্বর নবান্ন থেকে ঘোষণা হবে নতুন শিল্পনীতির, রাজ্য মন্ত্রিসভার সিলমোহর

28 October, 2026 8:00 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দীর্ঘ প্রতীক্ষার শেষে অবশেষে পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতিকে চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। আগামী ৫ নভেম্বর নবান্ন সভাঘর থেকে এই নতুন শিল্পনীতির আনুষ্ঠানিকভাবে করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে বৃহৎ শিল্প ও বিনিয়োগ টানতে এই নীতিতে দ্রুত ‘সিঙ্গল উইন্ডো’ অনুমোদন এবং জমি সংক্রান্ত বিষয়ে বিশেষ পদক্ষেপের ঘোষণা করা হবে।

শিল্পনীতির পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম পরিবর্তনের ঘোষণা করা হয়। রাজ্য সরকারের জনপ্রিয় ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বর হুগলির পুরশুড়ায় একটি জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের উপস্থিতিতে প্রায় ৪৮ লক্ষ নথিভুক্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ২০০০ টাকা সরাসরি দেওয়ার ঘোষণা করা হয়। পাশাপাশি যে সমস্ত প্রশাসনিক দপ্তর তাদের বরাদ্দ বাজেটের অন্তত ৩৫ শতাংশ জনকল্যাণমূলক কাজে ইতিমধ্যে খরচ করেছে, অর্থ দপ্তরকে তাদের পরবর্তী কিস্তির বাজেট বরাদ্দ অবিলম্বে করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ‘জনজাতি গৌরব দিবস’ পালন করার ঘোষণা করা হয়। আসন্ন কালীপুজো উৎসবে সার্বিক আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নজরদারি বজায় রাখতে রাজ্যের মন্ত্রীদের নির্দিষ্ট জেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সবমিলিয়ে নতুন শিল্পনীতি রাজ্যের অর্থনীতি ও শিল্পায়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন রাজনীতিকরা।

 

প্রতিবেদন

Sandipan Saha