বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

সিজিও কমপ্লেক্সে হাজিরা ইন্দ্রনীল সেনের, একদিকে ইডির জিজ্ঞাসাবাদ, অন্যদিকে অপেক্ষায় লালবাজার

28 October, 2026 4:54 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর দপ্তরে হাজিরা দিলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ইউনেস্কোর নাম ভাঙিয়ে পুজো পরিক্রমা ও প্রিভিউ পাস পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার একাধিক গুরুতর অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, এই সংক্রান্ত দুটি পৃথক মামলার মুখোমুখি হয়েছেন তিনি। একটি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি ইডি, যেখানে মাস আর্ট-এর নাম করে প্রতারণার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অন্য একটি মামলায় বউবাজার থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলার তদন্তভার গ্রহণ করে লালবাজারের পুলিশ এখন সিজিও কমপ্লেক্সের বাইরে অপেক্ষা করছে। প্রিভিউ পাসের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগেই পুলিশি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে।

এদিন সিজিও চত্বরে একদিকে যেমন কেন্দ্রীয় এজেন্সির কড়া নজরদারি ও জিজ্ঞাসাবাদ চলছে, তেমনই রাজ্য পুলিশের উপস্থিতি পরিস্থিতিকে অত্যন্ত জটিল করে তুলেছে। রাজনৈতিক মহলে এই জোড়া তদন্ত ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

 

প্রতিবেদন

Sandipan Saha