বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

মমতার সমর্থন ঘোষণার পরই গ্রেপ্তার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

18 September, 2026 6:58 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নন্দীগ্রাম: উপনির্বাচনের আগে বড় রাজনৈতিক ধাক্কা। প্রথমে তৃণমূল এবং পরে ধাক্কা খেল কংগ্রেস। নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পুরনো একটি খুনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
প্রায় দু’দশক পুরনো ওই মামলাটি নন্দীগ্রাম আন্দোলনের সময়কার বলে জানা গিয়েছে। ওই মামলায় মিলন প্রধানের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং তাঁর বিরুদ্ধে ওয়ারেন্টও জারি হয়েছিল বলে জানা যাচ্ছে। ঘটনাটির রাজনৈতিক তাৎপর্য আরও বেড়েছে সময়ের কারণে। এদিনই নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থনের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে প্রার্থীপদ প্রত্যাহার করার পরই সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত জানান। নাটকীয়ভাবে এর কয়েক ঘণ্টার মধ্যেই মিলন প্রধানের গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসে। ফলে নন্দীগ্রামের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল।
উল্লেখ্য,আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন হওয়ার কথা। তার আগে কংগ্রেস প্রার্থীর গ্রেপ্তার নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে। এই গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলেন, বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না। ওরা চায় এক দেশ, এক ভোট, এক পার্টি। সেদিকেই তারা এগিয়ে যাচ্ছে।

প্রতিবেদন

Lopa Bhowmik