বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

বহুতল ভেঙে বিপত্তি দিল্লিতে, উদ্ধার ৩

06 September, 2026 5:03 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, দিল্লি:‌ দিল্লিতে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি। রবিবার দুপুর দেড়টা নাগাদ চাণক্যপুরীর কাছাকাছি মোতিবাগ এলাকায় আচমকাই বাড়িচি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কদিন ধরেই বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী। তার মধ্যেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, বাড়িটিতে মূলত আবাসিক পড়ুয়ারা থাকতেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে শুরু হয় উদ্ধারকাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা হয়েছে। আশঙ্কা এখনও অনেকেই ধ্বংসস্তুপের নীচে আটকে রয়েছেন। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। পরিস্থিতি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। দমকল আধিকারিকরা জানিয়েছেন, ওই বাড়িতে বহু পড়ুয়া পেইং গেস্ট হিসেবে থাকতেন। রবিবার ছুটির দিন হওয়ায় বেশিরভাগ পড়ুয়াই বাড়িতে ছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই বাড়িতে অন্তত ৫০ জন পড়ুয়া ছিলেন। পাশের একটি বাড়ির পেইং গেস্ট এক পড়ুয়া জানিয়েছেন, তিনি দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসেছিলেন। তখন তিনি বেশ কয়েকজনের আর্তনাদের শব্দ শুনতে পেয়েছিলেন। দিল্লি পুলিশ জানিয়েছে, বাড়িটি মূলত আবাসিক ভবন। সেখানেই অনেক পড়ুয়া ভাড়ায় থাকতেন। পাঁচতলা বাড়িটি ভেঙে পড়ায় ওই বাড়ির বাইরে পার্ক করা গাড়িগুলিরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন স্থানীয় বিধায়ক অনিল শর্মা। তিনি জানান, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উদ্যোগেও ঘটনাস্থলে একটি উদ্ধারকারী এসেছে।

প্রতিবেদন

Lopa Bhowmik