বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

দেবীপক্ষে বর্ণাঢ্য় অনুষ্ঠানে দুর্গাপুজোর সূচনা, নাচ-গানে জমজমাট ইডেন গার্ডেন্স

10 October, 2026 7:15 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: দেবীপক্ষের সূচনায় ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য় অনুষ্ঠান। মহালয়ায় মেগা ইভেন্ট আয়োজন করেছিল রাজ্য় সরকার। শনিবার বিকেলে নির্ধারিত সময়ে ঢাকের বোল, আদিবাসী নাচ ও লগ্নজিতা চক্রবর্তীর গানের মাধ্যমে শুরু হয়ে যায় অনুষ্ঠান।  রেড রোড থেকে শোভাযাত্রা নিয়ে ইডেনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ বহু তারকা। মঞ্চে ছিলেন তসলিমা নাসরিনও। ইডেনের মঞ্চে গান গাইলেন শান, অন্তরা মিত্র। ছিল শান্তনু মৈত্রের অনুষ্ঠান। সব মিলিয়ে মহালয়ার বিকেলে উৎসবের আনন্দে ভাসল তিলোত্তমা।

রেড রোড থেকে মুখ্য়মন্ত্রীর শোভাযাত্রার সময় রাস্তার পাশে এক একটি জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য, শিল্পকলা ও সেখানকার সংগীত-নৃত্য তুলে ধরা হয়। ইডেনে অনুষ্ঠানের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন শো থেকে থ্রি ডি প্রজেকশন ম্যাপিং শোয়ের আয়োজন করা হয়েছিল। তাতে ফুটে উঠবে মা দুর্গার আবাহন। এই অনুষ্ঠান ইডেন থেকে পৌঁছে যাবে প্রবাসেও। দুবাইয়ের বুর্জ খলিফা, আমেরিকার বস্টন এবং নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের একসঙ্গে এই অনুষ্ঠান দেখতে পাবেন সেখানকার মানুষও। কলকাতার মূল অনুষ্ঠানের সঙ্গেই জেলায় জেলায় শুরু হয়ে যাবে উৎসব। সঙ্গীত শিল্পীদের তালিকায় রয়েছেন শান, লগ্নজিতা, কৌশিকী চক্রবর্তী ও অন্তরা মিত্র। গান শোনালেন বাংলা ব্যান্ড দোহার, থাকছেন শান্তনু মৈত্র ও তাঁর দল। যন্ত্রসংগীতে অংশ নিচ্ছেন দেবর্ষি ভট্টাচার্য-সহ অন্যরা। গঙ্গার দুই পাড়ও উৎসবের সাজে সাজানো হয়েছে, হবে গঙ্গা আরতিও।

অনুষ্ঠানের জন্য শহরের যান চলাচলেও বিধিনিষেধ জারি হয়েছে। কলকাতা ট্র্যাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্ট্র্যান্ড রোড এবং সেন্ট জর্জেস গেট রোডে রাজা উডমন্ট স্ট্রিট ও হেস্টিংস ক্রসিংয়ের মাঝের অংশে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। শনিবার ভোর ৪টে থেকে বিকেল ৪টে পর্যন্ত এই নিয়ম বহাল থাকছে।

প্রতিবেদন

UTSAB RC