বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

মধ্যমগ্রামে খাদ্য সুরক্ষা দপ্তরের সচেতনতা কর্মসূচি

23 September, 2026 8:38 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, মধ্যমগ্রাম:  মধ্যমগ্রামের স্টার মলে আয়োজিত হল খাদ্য সুরক্ষা দপ্তরের বিশেষ সচেতনতা অনুষ্ঠান। সাধারণ মানুষের পাতে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে রেস্তোরাঁ মালিক, ম্যানেজার এবং কর্মীদের নিয়ে এই সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা রেস্তোরাঁয় খাবার তৈরি থেকে শুরু করে তা সংরক্ষণ ও পরিবেশন—প্রতিটি ধাপেই কী কী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। বিশেষ করে খাবার সঠিক তাপমাত্রায় এবং নির্দিষ্ট নিয়ম মেনে সংরক্ষণ করার ওপর জোর দেওয়া হয়।
খাবার তৈরির জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, রান্নার কাজে ব্যবহৃত বাসনপত্র ও সরঞ্জাম নিয়মিত পরিষ্কার করা, কর্মীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাবার পরিবেশনের সময় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয় অনুষ্ঠানে। পাশাপাশি কাঁচা ও রান্না করা খাবার আলাদা করে রাখার প্রয়োজনীয়তাও তুলে ধরেন আধিকারিকরা।
খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, কোনওভাবেই নষ্ট বা মেয়াদোত্তীর্ণ খাবার গ্রাহকদের পরিবেশন করা যাবে না। খাবারের গুণমান নিয়ে সামান্য সন্দেহ থাকলেও তা পরিবেশন না করার পরামর্শ দেওয়া হয়। কারণ, একটি খাবারের সামান্য অসতর্কতাও গ্রাহকের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

প্রতিবেদন

Lopa Bhowmik