যোগীরাজ্যে ফের এনকাউন্টার, পুলিশের গুলিতে নিহত অভিযুক্ত
লখনউ: যোগীরাজ্যে ফের এনকাউন্টারের ঘটনা ঘটল। আজমগড়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে স্ত্রী, পুত্র ও দুই পুরোহিতকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত অরবিন্দ সিং। তার স্ত্রীর নাম ববিতা সিং (৩২) এবং দুই পুরোহিতের নাম মহেন্দ্র পাঠক (৬০), অখিলেশ মিশ্র (৫০) অরবিন্দ পুলিশের ঘেরাটোপ থেকে বেরিয়ে যাওয়ার জন্য তার তিন ছেলেমেয়েকে মুক্তিপণ করে। পুলিশ তার কথা না শুনলে সে তার একটি ছেলের পায়ে গুলিও করে। পরে ছেলেটি মারা যায়। সন্তানদের খুনের হুমকিও দিয়েছিলেন। এরপরই প্রায় সাত ঘণ্টা ধরে চলে টানটান নাটক ও সংঘর্ষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অরবিন্দের বাড়িতে অলৌকিক শক্তি রয়েছে। এমন দাবি করে কয়েক দিন ধরে সেখানে পুজো চলছিল। মঙ্গলবারও বাড়িতে পুজো চলাকালীন অরবিন্দ সেখানে ফিরে আসেন। পুলিশের দাবি, কোনও একটি বিশেষ কারণে পুরোহিতদের সঙ্গে তার বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, অরবিন্দ তাঁর কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত পিস্তল বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলিতে ঘটনাস্থলেই তাঁর স্ত্রী কবিতা এবং দুই পুরোহিতের মৃত্যু হয়।
এরপর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্তকে ঘিরে ফেলে। দীর্ঘক্ষণ ধরে চলে অভিযান। শেষ পর্যন্ত পুলিশের গুলিতে অরবিন্দ সিং নিহত হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
