বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

Mohun Bagan: গুরুর আদর্শেই বাগানে ফুল ফোটাচ্ছেন মিজো ফ্ল্যাশ

24 September, 2026 3:22 AM Arko Banerjee
শেয়ার করুন

কলকাতা: জাতীয় দলের জার্সিতে আপাতত ব্রাত্য। ক্লাবের জার্সিতে অবশ্য গোলের খিদেতে বিন্দুমাত্র ভাটা নেই! শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে হ্যাটট্রিক করে মোহনবাগানের নতুন তারকা লালিয়ানজুয়ালা ছাংতে বুঝিয়ে দিলেন, তাঁকে উপেক্ষা করা অত সহজ নয়। মাত্র ১৩ মিনিটে তিন গোল। নতুন দলের জার্সিতে এমন শুরুতেই নিজের উপস্থিতি জানান দিয়ে দিলেন মিজো তারকা।

Ad

Ad

জেজে আদর্শ: লালিয়ানজুয়ালা ছাংতে

লালিয়ানজুয়ালা ছাংতে- এর এই পারফরম্যান্সে ফিরে এল আরও একটি নাম, জেজে লালপেখলুয়া। কারণ, ছোটবেলা থেকেই জেজেকে আদর্শ মেনে বড় হয়েছেন ছাংতে। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে নিজেই সে কথা জানালেন। বললেন, ‘জেজে বর্তমানে বিধায়ক হওয়ায় বেশ ব্যস্ত, তাই সম্প্রতি কথা হয়নি। তবে ছোটবেলা থেকেই জেজেকে আদর্শ মানি আমি। সব সময় আমাকে কঠোর পরিশ্রম করা, ঈশ্বরের উপরে ভরসা রাখা এবং ইতিবাচক থাকার পরামর্শ দেন উনি।’

লালিয়ানজুয়ালা ছাংতে বাগান জনতার নতুন নয়নের মণি

শ্রীনিধির বিরুদ্ধে ছাংতের ফুটবলেই যেন সেই পরামর্শের ছাপ। ৬-০ গোলে জয়ের ম্যাচে ৪৪ মিনিটে প্রথম গোল। বিরতির পর ৫২ ও ৫৭ মিনিটে আরও দু’বার জাল কাঁপিয়ে হ্যাটট্রিক। মাত্র ১৩ মিনিটে তিন গোল! সুযোগ পেলে কী করতে হয়, সেই জবাব দিয়ে দিলেন তিনি। নতুন ক্লাবের হয়ে প্রথম বড় বার্তাটাও পৌঁছে গেল।

আরও পড়ুন: Mohun Bagan: ৩-১ জিতেও স্বস্তি কোথায় মোহনবাগানের? রেলওয়ে ম্যাচে চোখে পড়ল বড়সড় খামতি

আরও পড়ুন: Prabir Das: ৩২-এই বুটজোড়া তুলে রাখলেন প্রবীর

মক্কায় নতুন ইনিংস

মুম্বই সিটি এফসি থেকে তিন বছরের চুক্তিতে মোহনবাগানে এসেছেন ২৯ বছরের ছাংতে। ভারতীয় ফুটবলে অবশ্য তাঁর পরিচয় নতুন নয়। ডিএসকে শিবাজিয়ান্স থেকে নর্থইস্ট ইউনাইটেড, দিল্লি ডায়নামোজ, চেন্নাইয়িন, ওড়িশা হয়ে মুম্বই সিটি—দীর্ঘ পথ পেরিয়ে সবুজ-মেরুনে এসেছেন তিনি। মুম্বইয়ের হয়ে ৯১ ম্যাচে ৩০ গোল। ২০২২-২৩ মরশুমে আইএসএলের সেরা ফুটবলার। পর পর দু’বছর এআইএফএফের বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কারও তাঁর ঝুলিতে।

জাতীয় দলে আচমকাই ব্রাত্য

জাতীয় দলের গল্পটাও কম বর্ণময় নয়। ২০১৫ সালে অভিষেক। দ্বিতীয় ম্যাচেই নেপালের বিরুদ্ধে জোড়া গোল। গতি আর বল পায়ে ছুটে যাওয়ার ক্ষমতার জন্য পরে পরিচিতি পান ‘মিজো ফ্ল্যাশ’ নামে। এক সময় ভারতীয় আক্রমণভাগের অন্যতম ভরসা ছিলেন। কিন্তু এখন সেই জাতীয় দলেই জায়গা নেই। ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিরুদ্ধে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দলেও রাখা হয়নি তাঁকে।

তবে তাতে ছাংতের গল্প থেমে নেই। বরং কলকাতায় এসে প্রথম সুযোগেই নিজের জাত চেনালেন। জাতীয় দলের দরজা ফের খুলবে কি না, তার উত্তর ভবিষ্যতের হাতে। ছাংতের হাতে এখন একটাই জবাব—পারফরম্যান্স। আর সেই জবাবের প্রথম অধ্যায়টা লিখে ফেলেছেন শ্রীনিধির বিরুদ্ধে।

প্রতিবেদন

Arko Banerjee