বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

করম পুজোর বিসর্জনে তলিয়ে মৃত ৬

23 September, 2026 8:27 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, ঝাড়খণ্ড:‌ করম পুজোর বিসর্জনে গিয়ে তলিয়ে গেল মোট ৬ জন। তাদের মধ্যে ৫জন শিশু এবং একজন কিশোরী। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডে। পালামু জেলার বোক্যা এলাকায় ঘটেছে প্রথম ঘটনাটি। এদিন সকালে কোয়েল নদীতে চলছিল করম বিসর্জন। বহু মানুষ জড়ো হয়েছিলেন এই উপলক্ষে। বৃষ্টির জন্য নদী ছিল টইটম্বুর। সেই সময় স্রোতের টানে তলিয়ে যায় ৫টি শিশু। এরপরই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং উদ্ধারকারী দলের লোকজন। দীর্ঘক্ষণ নদীতে তল্লাশি অভিযান চালিয়ে চারটি দেহ উদ্ধার করা সম্ভব হয়। অন্য একজনের খোঁজ চলছে।
পরের ঘটনাটি ঘটে নানি ঝারিয়ায়। ‘করম ডালি’ বিসর্জনের সময় জলে তলিয়ে মৃত্যু হয় ১৫ বছরের এক কিশোরীর। স্থানীয় লোকজন এবং উদ্ধারকারী দলের সাহায্যে কিশোরীর দেহ উদ্ধার হয়।
‘করম ডালি বিসর্জন’ বা ‘করম বিসর্জন’ হল করম উৎসবের সর্বশেষ বা সমাপ্তির আচার। ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, অসম ও বিহারের মতো রাজ্যগুলিতে এই উৎসব পালিত হয়। ফসল ও প্রকৃতিকে কেন্দ্র করে এই উৎসবে মূলত আদিবাসী এবং কৃষকরা শামিল হন। বুধবার ছিল করম পুজোর বিসর্জন।

প্রতিবেদন

Lopa Bhowmik