আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট ২০০ গ্রাম সোনা সহ ২ লক্ষ টাকা

সংবাদদাদা, শিলিগুড়ি: আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির অভিযোগে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। শহরের শান্তিনগর এলাকায় এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে আনুমানিক ২০০ গ্রাম সোনা ও নগদ ২ লক্ষ টাকা লুট করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনা ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। ব্যাগের মধ্যে সোনা ও নগদ টাকা ছিল বলে দাবি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ায়।প্রকাশ্য এলাকায় এভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, কীভাবে দুষ্কৃতীরা পালিয়ে গেল ও লুট হওয়া সোনা ও টাকা উদ্ধার করা সম্ভব হয় কি না, এখন সেদিকেই নজর রয়েছে। তবে ঘটনার সময়, দুষ্কৃতীদের সংখ্যা, তাদের পরিচয় ও পুলিশের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়ম।
