বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

অ্যাপ ক্যাবে যাওয়া স্ত্রীকে পেছন থেকে চারচাকা চালিয়ে ধাক্কা দিলেন স্বামী!‌ গুরুতর জখম হয়ে হাসপাতালে মহিলা এবং ক্যাব চালক

28 October, 2026 11:50 PM Lopa Bhowmik
শেয়ার করুন

 

সংবাদদাতা, কলকাতা:‌ অ্যাপ ক্যাবে যাচ্ছিলেন স্ত্রী। চারচাকা নিয়ে ফলো করে এসে পেছন ধাক্কা মারলেন স্বামী। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি মহিলা। ভয়াবহ এই ঘটনা নিউ টাউনের অ্যাকশন এরিয়া ওয়ান–BG‌ ব্লকের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চারচাকা গাড়িটি পরপর দুবার ধাক্কা মারে অ্যাপ ক্যাবের বাইকটিকে। প্রথম ধাক্কাতেই বাইকের পেছনে বসে থাকা মহিলা পড়ে যান। তারপর গাড়ি পিছিয়ে এনে ফের সরাসরি ধাক্কা মারা হয় মহিলাকে। গুরুতর জখম হয়ে রাস্তায় কাতরাতে থাকেন স্ত্রী। সেই সুযোগে গাড়ি নিয়েই চম্পট দেন অভিযুক্ত স্বামী। পুলিশ মহিলার স্বামীর খোঁজ শুরু করেছে।
স্থানীয়দের ধারণা, কোনও পারিবারিক গোলমালের কারণেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে শুধু মহিলাই নন, যিনি বাইক চালাচ্ছিলেন তিনিও জখম হয়েছেন। দু’‌জনেরই সম্ভবত পায়ে চোট লেগেছে। চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik