বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

শিল্ড জয় মোহনবাগানের, ডার্বিতে ফের হার লাল-হলুদের

08 October, 2026 8:12 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: শিল্ড ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই। ইস্টবেঙ্গলকে ১-০ গোলের ব্য়বধানে হারিয়ে শিল্ড জয় মোহনবাগানের। প্রথমার্ধের একদম শেষ দিকে ৪৫ মিনিটে গোলের মুখ খুলতে পারল সবুজ-মেরুন। সাহাল আব্দুল সামাদের বাড়িয়ে দেওয়া পাস থেকে নিখুঁত ফিনিশিং করেন বসনিয়ান তারকা সমীর জেলকোভিচ। গর্জন করে ওঠে বাগানের গ্য়ালারি।

ডার্বি বলতে যা বোঝায়, দীর্ঘদিন পর ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্য়াচে তেমনই দেখা গেল। প্রথমার্ধে ইস্টবেঙ্গল গোলের সুযোগ করতে পারেনি, কিন্তু জমাটি রক্ষণ দিয়ে বাগানকে আটকে রেখেছিল। দুটি গোলের সুযোগ তৈরি হয়েছিল বাগানের। একটিতে গোল নিয়ে আসেন জেলকোভিচ। আরেকবার লাল-হলুদকে বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গলের গোলকিপার লাচেনপা। দ্বিতীয়ার্ধে খেলার ৫৪ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। এন্ডমুন্ডের ভাসানো শটে একবার প্রায় সুযোগ চলে এসেছিল। কিন্তু বাগানের রক্ষণে সমতা ফেরানো হয়নি লাল-হলুদের।

শেষ ১৫ মিনিটে খেলার দখল নেয় মোহনবাগান। ইস্টবেঙ্গল আর ফিরে আসার মতো খেলা উপহার দিতে পারেনি। ৯০ মিনিট পর্যন্ত খেলার ফলাফল ১-০ থাকে। সাত মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। তাতেও সমতা ফেরাতে ব্য়র্থ ইস্টবেঙ্গল। ১-০ গোলের ব্য়বধানে জিতে শিল্ড জয় মোহনবাগানের।

 

প্রতিবেদন

UTSAB RC