Dev and Suvendu Adhikari: দেবের বাড়ির গণেশ পুজোয় হাজির ‘দাদা’ শুভেন্দু
কলকাতা: গণেশ পুজোর সন্ধ্যায় অভিনেতা-সাংসদ দেবের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দেবের আমন্ত্রণে তাঁর আরবানার বাসভবনে যান মুখ্যমন্ত্রী। দেবের বাবা, মা ও বোনের সঙ্গে দেখা করেন তিনি। পরিবারের তরফে মুখ্যমন্ত্রীকে চা-জলখাবারও দেওয়া হয়। দেবের সঙ্গে ছবিও তোলেন শুভেন্দু।

দেবের বাড়িতে মুখ্যমন্ত্রী
দেবের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যাওয়াটা নিছকই সৌজন্যের হতে পারত। কিন্তু রাজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে অভিনেতা-সাংসদের অবস্থান এই সাক্ষাৎকে ঘিরে আলাদা মাত্রা যোগ করেছে। কারণ, একদা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দিদি’-এর অত্যন্ত স্নেহভাজন বলে পরিচিত দেব এখন আর তৃণমূলে নেই। তিনি এনসিপিআইয়ের সাংসদ। সেই আবহে দেবের বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী ‘দাদা’-র হাজির হওয়া নিয়ে রাজনৈতিক মহলে স্বাভাবিক ভাবেই চর্চা শুরু হয়েছে। যদিও মঙ্গলবারের এই সাক্ষাৎকে ঘিরে প্রকাশ্যে কোনও রাজনৈতিক বৈঠক বা কর্মসূচির কথা জানা যায়নি।
আরও পড়ুন: দেবের বাড়িতে সুকান্ত, গণেশ পুজোয় জমে গেল রাজনীতির জল্পনা!
আরও পড়ুন: গণেশ পুজোয় কেন নিষিদ্ধ তুলসীপাতা? পৌরাণিক কাহিনির নেপথ্যে এক অভিশাপ!
অভিনেতা সংসদের পোস্ট
শুভেন্দু চলে যাওয়ার পর দেবের সমাজমাধ্যমের পোস্টও নজর কেড়েছে। সেখানে মুখ্যমন্ত্রীকে ‘দাদা’ সম্বোধন করে দেব লিখেছেন, “ধন্যবাদ দাদা আমার বাড়ির পুজোতে আসার জন্য।” ছোট্ট সেই বার্তাই রাত বাড়ার সঙ্গে সঙ্গে আলোচনার অন্যতম বিষয় হয়ে ওঠে।
ধন্যবাদ দাদা আমার বাড়ির পুজোতে আসার জন্য।
ভগবানের কাছে প্রার্থনা করি সবার ভালো হোক, রাজ্যের ভালো হোক।#GaneshChaturthi2026 pic.twitter.com/gWcrGfjRUf— Dev (@idevadhikari) September 15, 2026
দেবের বাড়িতে কুণাল
তবে দেবের গণেশ পুজোয় রাজনৈতিক যাতায়াত শুধু মুখ্যমন্ত্রীতেই থামেনি। আমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন কালীঘাট তৃণমুলের বিধায়ক কুণাল ঘোষও। নিজেই সেই ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। সেখানে কুণাল লিখেছেন, “ওর রাজনৈতিক অবস্থান যা হোক বা যে কারণেই হোক, দেবের সঙ্গে এই পরিচয়টা রাজনীতির ঊর্ধ্বেই থাকুক।”
দেবের বাড়ি গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তও
সকলের দিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও সেখানে গিয়েছিলেন। ফলে একই পুজোর আমন্ত্রণে রাজনৈতিক শিবিরের পরিচিত মুখদের যাতায়াত ঘিরে নজর পড়েছে দেবের বাড়ির দিকে।
