বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

দেবের বাড়িতে সুকান্ত, গণেশ পুজোয় জমে গেল রাজনীতির জল্পনা!

15 September, 2026 7:39 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: গণেশ পুজোর আবহে টলিউড তারকা তথা তৃণমূলের সাংসদ দেবের বাড়িতে হাজির হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। এই খবরের পরই নানা গুঞ্জন উঠত শুরু করেছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, গণেশ পুজোর আবহে প্রতিপক্ষ দলের দুই নেতার এই সাক্ষাৎ নিছকই সৌজন্য, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ?
দেবের বাড়িতে গণেশ পুজোয় সুকান্তের উপস্থিতি নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখছে একাংশ। আবার অন্য একটি মহলের প্রশ্ন, তৃণমূলের সাংসদ ও জনপ্রিয় অভিনেতার সঙ্গে বিজেপির শীর্ষ নেতার এই সাক্ষাতের পিছনে কি কোনও রাজনৈতিক বার্তা রয়েছে? আগামী দিনে কি নিজের সিদ্ধান্ত থেকে সরতে পারেন দেব? কেননা তৃণমূলের অধিকাংশ এমপি যেভাবে বিজেপির ‘বন্ধু’ হয়ে কাজ করছেন, দেব তার থেকে অনেকটাই দূরত্ব বজায় রাখছেন? তাহলে কি সুকান্তের এই আগমন বরফ গলানোর একটি প্রয়াস?
বিশেষ করে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের পর রাজ্য রাজনীতিতে দলবদল এবং রাজনৈতিক পুনর্বিন্যাস নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন দেবের সঙ্গে সুকান্তের সাক্ষাৎ নতুন মাত্রা পেয়েছে। তার উপর কলকাতা পুরভোটের প্রস্তুতিতেও সুকান্ত মজুমদারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে বিজেপি। ফলে অভিনেতা-সাংসদের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলের কৌতূহল আরও বেড়েছে।
যদিও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘আমার এই আসার মধ্যে কোনও রাজনৈতিক যোগসূত্র নেই। অকারণে কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। দেব আমার ছোট ভাইয়ের মতো। ওঁর মধ্যে একটা উদার মানসিকতা রয়েছে। সেটা আমার সবসময় ভালো লাগে। রাজনীতির বাইরেও দেবের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো।’
তবে রাজনীতিতে বার্তা অনেক সময় সরাসরি ঘোষণায় নয়, সাক্ষাৎ এবং সম্পর্কের সমীকরণেও তৈরি হয়। দেবের মতো জনপ্রিয় মুখের সঙ্গে বিজেপির শীর্ষ নেতার এই ‘সৌজন্যমূলক’ সাক্ষাৎ স্বাভাবিকভাবেই রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। সবটাই জানা আগামী দিনে।

প্রতিবেদন

Lopa Bhowmik