বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

দুর্গাপুজোয় নিরামিষ, ক্ষমা চেয়েও নিজের অবস্থানে অনড় বাগেশ্বর বাবা

12 September, 2026 5:21 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: দুর্গাপুজোয় নিরামিষ খাবার না খেলে ভন্ড? মধ্যপ্রদেশের ধর্মগুরু বাগেশ্বর বাবার মন্তব্যকে নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। বিদেশ থেকে এবার কিছুটা সুর নরম করলেন বাগেশ্বর বাবা। তিনি জানিয়েছেন, পুজোয় আমিষ খেতে বারণ করার তিনি কেউ নন। তাঁর দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আর ধার্মিক হিসেবে তিনি মন্ডপে মাছ-মাংস খেতে বারণ করছি। এদিকে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেন, যে বা যারা বাগেশ্বর বাবার ছবি নিয়ে অসম্মান করছে, তাদের গ্রেফতার করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ধীরেন্দ্র শাস্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধীরা।

বর্তমানে গ্লাসগোর ধর্ম সম্মেলনে আছেন বাগেশ্বর বাবা। পশ্চিমবঙ্গে এসে তিনি আমিষ-নিরামিষ নিয়ে বলায়, বিভিন্ন মহলে প্রতিক্রিয়া হয়। বাংলার বিজেপি নেতারাও সবাই একমত হননি তাঁর ওই নিদানে। গ্লাসগোর বসে বাগেশ্বর বাবা জানান, “আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি বলিনি, যে আমিষ খাবেন না। আমি বলেছি, যদি আমিষ খান, তা মন্ডপের মধ্যে খাবেন না। প্রত্যেক জীবের মধ্যেই শিব আছে। শাস্ত্র কী বলে, তা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। পশুবলির বিরুদ্ধে আওয়াজ তুলেছি এবং আগামী দিনেও তুলব।”

বাগেশ্বর বাবার মন্তব্যের প্রতিবাদে গত মঙ্গলবার ভবানীপুর থানার সামনে তাঁর ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মীদের একাংশ। তা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বৃহস্পতিবারই বিধানসভায় ধীরেন্দ্রের ছবি পোড়ানোয় অভিযুক্তদের গ্রেপ্তার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি রাজ্যের পুলিশমন্ত্রীও। তার পরেই প্রকাশ্যে হেনস্থা, শান্তিভঙ্গের চেষ্টা, ধর্ম-জাতি-ভাষার ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরির চেষ্টা, ঘৃণা ছড়ানো-সহ একাধিক অভিযোগে আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদীপ প্রসাদ-সহ কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। রাতে কলকাতার ক্ষেত্রমোহন নস্কর লেনের বাড়ি থেকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু সাহাকে গ্রেপ্তার করে ভবানীপুর থানা। তা নিয়ে আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

প্রতিবেদন

UTSAB RC