বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

দীর্ঘদিন বেহাল নিকাশিনালা, দুর্ভোগে বাসিন্দারা

12 September, 2026 5:25 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, উত্তর দিনাজপুর: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ইসলামপুর পুরসভার নিকাশিনালা। নিয়মিত পরিষ্কার না হওয়ায় নর্দমা আবর্জনায় বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
এর জেরে দুর্গন্ধের পাশাপাশি বাড়ছে মশার উপদ্রবও। সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, নিকাশিনালা সংস্কার ও নিয়মিত পরিষ্কারের অভাবে ইসলামপুর পুরসভার বিভিন্ন এলাকায় আবর্জনার স্তূপ হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ।
নিকাশি ব্যবস্থা উন্নত না হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি ক্রমশ বাড়ছে।

অন্যদিকে, ইসলামপুর পুরসভার উন্নয়ন নিয়ে সরব হয়েছে বিজেপি। দলের অভিযোগ, গত ২৫ বছর ধরে ইসলামপুর পুরসভায় উল্লেখযোগ্য কোনও উন্নয়ন হয়নি। নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে নাগরিক পরিষেবা প্রতিটি ক্ষেত্রেই বেহাল দশা বলে দাবি বিজেপির। বাসিন্দাদের সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছে তারা। যদিও বিজেপির অভিযোগ ও নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়ে ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল জানিয়েছেন, নিয়মিত বিভিন্ন নিকাশিনালা পরিষ্কার–পরিচ্ছন্ন করা হয়।
এখনও যেখানে যেখানে সমস্যা রয়েছে, সেইসব জায়গার সমস্যারও সমাধান করা হবে।
এখন নিকাশিনালা সংস্কার ও নাগরিক পরিষেবার উন্নয়নে পুরসভা কত দ্রুত পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে এই পুরসভার বাসিন্দার।

প্রতিবেদন

Lopa Bhowmik