বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ভূতনির বানভাসি মানুষের পাশে স্বাস্থ্য আধিকারিক

12 September, 2026 5:34 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা,মালদা: ভয়াবহ বন্যায় কার্যত বিপর্যস্ত মালদার মানিকচকের ভূতনি এলাকা। জলবন্দি বহু মানুষ। এমন পরিস্থিতিতেও দুর্গতদের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নৌকায় করে বিভিন্ন বানভাসি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. হেমনারায়ণ ঝা।শুধু স্বাস্থ্য পরিষেবার কাজ তদারকি করাই নয়, নিজেই নৌকায় করে দুর্গত এলাকায় পৌঁছে অসুস্থ মানুষদের চিকিৎসাও করছেন তিনি। বন্যার কারণে যেসব মানুষ চিকিৎসা পরিষেবা নিতে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে পারছেন না, তাঁদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও কর্মীরা।
এবারের বন্যায় দক্ষিণ চণ্ডীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র জলমগ্ন হয়ে পড়ায় সেটি উত্তর চণ্ডীপুরের চণ্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু সেখানেও জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেই স্বাস্থ্যকর্মীরা নিয়মিত চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন।পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন ডা. হেমনারায়ণ ঝা।তাঁর বক্তব্য, বন্যার কারণে ভূতনির মানুষ প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন।

এই পরিস্থিতিতে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের প্রধান লক্ষ্য। নৌকায় করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। বন্যার কারণে কোনও মানুষ যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই চেষ্টাই করে চলেছেন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী সকলেই।

প্রতিবেদন

Lopa Bhowmik