বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

প্রধান শিক্ষককে নিগ্রহের অভিযোগে আটক ৪ ছাত্র

12 September, 2026 5:43 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে নিগ্রহের ঘটনায় ৪ ছাত্রকে আটক করল পুলিশ। জানা গিয়েছে, আটক হওয়া সকলেই দশম শ্রেণির ছাত্র।

শুক্রবার স্কুলে গিয়ে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ অভিযুক্ত ৪ ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করার জন্য ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপর শনিবার প্রধান শিক্ষককে নিগ্রহের ঘটনায় ওই ৪ পড়ুয়াকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরের পাশাপাশি এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে, নাবালক ছাত্রদের আটক করার ঘটনায় থানায় গিয়ে আপত্তি জানান অভিভাবকেরা। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় গিয়ে অনেক অভিভাবক কান্নায় ভেঙে পড়েন। তাঁদের দাবি, ছাত্রদের ভবিষ্যতের কথা বিবেচনা করে কঠোর পদক্ষেপ না করে বিষয়টি মানবিকভাবে দেখা হোক। প্রধান শিক্ষক নিগ্রহের ঘটনায় পুলিশ চার ছাত্রকে কেন আটক করেছে ও পরবর্তী সময়ে তাঁদের বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েই এখন চর্চা চলছে।

প্রতিবেদন

Lopa Bhowmik