বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

শিলিগুড়ির মলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল দমকল

12 September, 2026 5:55 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: শহরে পরপর অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও কড়া প্রশাসন ও দমকল বিভাগ। শনিবার সেবক রোডের একটি মলে পৌঁছে অগ্নিনির্বাপণ ব্যবস্থার খুঁটিনাটি পরীক্ষা করলেন দমকল বিভাগের আধিকারিকরা।এদিন মলের বিভিন্ন অংশ ঘুরে অগ্নিনির্বাপণের জন্য থাকা নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষা করা হয়। পাশাপাশি আগুন মোকাবিলায় ব্যবহৃত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, জরুরি পরিস্থিতিতে বেরিয়ে আসার ব্যবস্থা, জলের পাইপলাইন-সহ বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখেন দমকল কর্মীরা।শুধু পরিকাঠামো দেখেই থেমে থাকেননি দমকল কর্মীরা। মলের অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা যাচাই করতে জলের পাইপ নিজেরা ব্যবহার করেও পরীক্ষা চালানো হয়।

কোনও অগ্নিকাণ্ডের পরিস্থিতিতে জরুরি সময়ে ওই ব্যবস্থা সঠিকভাবে কাজ করবে কি না, তা নিশ্চিত করতেই এই পরীক্ষা বলে জানা গিয়েছে।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শিলিগুড়ি শহরসহ রাজ্যের একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। এরপরই বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশেষ নজরদারি শুরু করেছে প্রশাসন ও দমকল বিভাগ। আগামী দিনে আরও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে একই ধরনের পরিদর্শন হতে পারে বলেও জানা গিয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik