বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
চোরবাগান কাণ্ডে তদন্তে সিট, আটক ঘোষক দিল্লি হাই কোর্টের দ্বারস্থ নেহা বোরা পরবর্তী রণকৌশল ঠিক করতে বৈঠকে ইন্ডি জোট দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ভারত ও ফ্রান্সের ছাত্র আন্দোলন এক সুতোয় বাঁধা? দাবি মার্কিন সংবাদ মাধ্যমের

22 October, 2026 7:40 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নয়া দিল্লি:দিল্লি আর ফ্রান্স কি এক সুতোয় বাঁধা? অন্তত তেমনটাই দাবি করেছে ফক্স নিউজ। একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে এই সংবাদ মাধ্যম। সেখানে দাবি করা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের ছাত্র বিক্ষোভ ও লাগাতার আন্দোলনের প্রচার এবং তোড়জোড়ের সঙ্গে জুড়ে রয়েছে ১৩টি দেশের ১০১টি সংগঠন। তারা ফ্রান্স, ইতালি থেকে ভারত— সর্বত্রই ছাত্র বিক্ষোভের নেপথ্যে থেকে চালনা করছে সংগঠনটি। এই সংবাদ মাধ্যমের দাবি, ‘ইন্ডিয়ান অ্যালায়েন্স প্যারিস’ নামে ফ্রান্সে একটি সংগঠন রয়েছে। ফ্রান্সে থাকা ভারতীয় ছাত্র ও গবেষকরা এই সংগঠনের সদস্য। দিল্লির ছাত্র বিক্ষোভ এবং আন্দোলনের সমর্থনে ওই সংগঠনটি বহু পোস্ট করেছে। দাবি, সোশ্যাল মিডিয়ায় সংগঠনের পক্ষ থেকে লেখা হয়েছে — ’ফ্রান্সে, ভারতে। জেন জি-কে কুর্নিশ।’

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ১৬ অক্টোবর একটি ভার্চুয়াল বৈঠকে ফ্রান্স, স্পেন, ভারত ও আলবেনিয়ার ছাত্র বিক্ষোভ নিয়ে আলোচনা করেছেন সংগঠনের সদস্যরা। সেই আলোচনায় জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেস-সহ বিরোধীদের আন্দোলন প্রসঙ্গেও কথাবার্তা হয়। দাবি, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ শেষ পর্যন্ত রাজনৈতিক শক্তিতে রূপ পাবে কি না, সেই  বিষয়েও আলোচনা হয় বৈঠকে।

ফক্স নিউজের রিপোর্টে নাম এসেছে আমেরিকান শিল্পপতি নেভিল রয় সিংহমের। তিনি চীনের সাংহাইয়ের বাসিন্দা। দাবি, তাঁর সঙ্গে একাধিক সমাজতন্ত্রিক ও কমিউনিস্ট সংগঠনের যোগাযোগ রয়েছে । যার মধে রয়েছে ব্রেকথ্রু নিউজ, ট্রাইকন্টিনেন্টাল, পার্টি ফর সোশ্যালিজম অ্যান্ড লিবারেশনের মতো সংগঠন। ফক্স নিউজের অভিযোগ, বিভিন্ন সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাত্র বিক্ষোভ-সহ একাধিক আন্দোলনের প্রচার চালিয়েছে এই সংগঠনগুলি।

নিজেদের দাবির সমর্থনে ফক্স নিউজ জানিয়েছে, ফ্রান্স ও ভারতের বিক্ষোভকে সরকারি নীতির বিরুদ্ধে বৃহত্তর আন্তর্জাতিক আন্দোলন বলে দাবি করেছে বেকথ্রু নিউজ। অন্যদিকে ট্রাইকন্টিনেন্টাল কর্তা বিজয় প্রসাদ ‘প্যারিস-নয়াদিল্লি-বুয়েনস আইরেস’ শিরোনামে একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় । সেখানে ফ্রান্স ও ভারতের প্রসঙ্গ টেনে দুই দেশের আন্দোলন তাঁর ব্যক্তিগত মহামত দিয়েছিলেন তিনি।

 

প্রতিবেদন

Lopa Bhowmik