দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের অনুমতি দিল না দিল্লি পুলিশ

সংবাদদাতা, নয়া দিল্লি: ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান করার কথা ছিল পঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের । কিন্তু নিরাপত্তা কথা ভেবে সেই কনসার্টের অনুমতি দিল না দিল্লি পুলিশ। ফলে দিলজিতের ‘অরা ইন্ডিয়া ট্যুর’-এর দিল্লি পর্ব আদৌ হবে কি না, তা নিয়ে তৈরি হল অনিশ্চয়তা।
জানা গেছে, দিলজিৎ’-এর অনুষ্ঠান করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল আয়োজক সংস্থা। সেই আবেদন খতিয়ে দেখার পর নিরাপত্তার কারণ দেখিয়ে অনুমতি দিতে অস্বীকার করেছে পুলিশ। প্রথমে এই কনসার্ট হওয়ার কথা ছিল আগামী ১ নভেম্বর। পরে তা এগিয়ে নিয়ে আসা হয় ৩০ অক্টোবর। কারণ, ১ ১ নভেম্বর ১৯৮৪ সালে শিখ বিরোধী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে অত্যন্ত বেদনার। এই বিষয়টি জানিয়ে রাজ্যসভার সাংসদ বিক্রমজিৎ সিং সাহানি এবং পাঞ্জাবি প্রোমোশন কাউন্সিল দিলজিৎ ও আয়োজকদের কাছে অনুষ্ঠানের তারিখ বদলের আবেদন জানিয়েছিলেন। জানা গেছে, তারপরই দিন এগিয়ে আনা হয় অনুষ্ঠানের। কিন্তু তারিখ এগিয়ে আনার পর এ বার নিরাপত্তাজনিত কারণে পুলিশের অনুমতি মিলল না।
