বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
চোরবাগান কাণ্ডে তদন্তে সিট, আটক ঘোষক আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

আন্দোলনে মানুষের রায় বদলাবে না, ভোটে জিততে মানুষের কাছে গিয়ে সমস্যা বুঝুন, রাহুলকে পরামর্শ শাহের

22 October, 2026 6:19 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, দিল্লি: শুধুমাত্র আন্দোলন বা বিক্ষোভ দেখিয়ে মানুষের রায় বদলানো যায় না বলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন বলেন, কংগ্রেসের নেতিবাচক রাজনীতির জন্যই আগামী ৩০ বছরও তারা কেন্দ্রে ক্ষমতায় ফিরতে পারবে না। বিরোধীদের নির্বাচনমুখী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, বিজেপি জিতলেই ভোট চুরি বা ইভিএম ও নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর পুরনো সংস্কৃতি তৈরি করেছে তারা। আসলে অনুপ্রবেশকারীদের ভোট বাঁচাতে এই ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি শাহের। পাশাপাশি, দিল্লির দূষণ ও যমুনার বেহাল দশার জন্য কংগ্রেস ও আম আদমি পার্টির সরকারকে দায়ী করেন তিনি। তবে ২০২৯ সালের মে মাসের মধ্যে যমুনা নদী সম্পূর্ণ পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রায় ৯ হাজার কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করেন। এছাড়া, পাঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে মাদক চোরাচালান রোধে ব্যর্থতার অভিযোগ তুলে শাহের মন্তব্য, আগামী ২০২৯ সালের মধ্যেই পাঞ্জাবে এনডিএ সরকার গঠিত হবে এবং রাজ্য থেকে পুরোপুরি মাদক ব্যবসা নির্মূল করা হবে।

প্রতিবেদন

Sandipan Saha