বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

নোবেল না পাওয়ার হতাশায় এবার পুলিৎজারের জন্য কান্নাকাটি ট্রাম্পের

22 October, 2026 5:34 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিউ ইয়র্ক: নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আক্ষেপে প্রলেপ পড়ার আগেই নতুন বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দক্ষিণ ক্যারোলিনায় এক সমাবেশে তিনি দাবি করেছেন, লেখালেখির ক্ষেত্রে তাঁরও একটি পুলিৎজার পুরস্কার পাওয়া উচিত ছিল। ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার ভারতীয় বংশোদ্ভূত নবি পিল্লাইয়ের হাতে যাওয়ার পর নরওয়ে নোবেল কমিটিকে তীব্র আক্রমণ করেছিলেন ট্রাম্প। কমিটির সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে কটাক্ষ করার পাশাপাশি ট্রাম্প জানিয়েছিলেন, নোবেল শান্তি পুরস্কার না দিয়ে আমেরিকা এবং তাঁকে অপমান করা হয়েছে। এমনকী, এই সিদ্ধান্তের জন্য নরওয়ের গায়ে চিরকালের জন্য কলঙ্কের দাগ লেগে থাকবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। এবার তাঁর নিশানায় পুলিৎজার পুরস্কার। নির্বাচনী জনসভায়  ট্রাম্প বলেন, নোবেল শান্তি পুরস্কারের পাশাপাশি পুলিৎজার পুরস্কারও তাঁর প্রাপ্য ছিল। বলেন, অতীতে রাশিয়া তদন্ত সংক্রান্ত সংবাদ পরিবেশনের জন্য যে সমস্ত সাংবাদিক পুলিৎজার পুরস্কার পেয়েছেন, তাঁদের পরিবেশিত তথ্য সম্পূর্ণ ভুল ও অসত্য ছিল। যোগ্য হওয়া সত্ত্বেও তিনি নোবেল বা পুলিৎজার কোনওটিই পাননি বলে ক্ষোভ উগড়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, ট্রাম্প ঠিক কোন লেখার জন্য এই সম্মান দাবি করেছেন, তা স্পষ্ট না করলেও তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লেখালেখি এবং অতীতে প্রকাশিত তাঁর প্রায় ২০টি বইয়ের কথা সামনে আসছে। এর মধ্যে ১৯৮৭ সালে প্রকাশিত তাঁর জনপ্রিয় বই ‘দ্য আর্ট অফ দ্য ডিল’ অত্যন্ত আলোচিত, যা মূলত গোস্টরাইটার টনি শোয়ার্টজের সহযোগিতায় লেখা হয়েছিল। বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করার পাশাপাশি সাহিত্যে এই মর্যাদাপূর্ণ সম্মান নিজের ঝুলিতে না থাকায় ট্রাম্পের এই নতুন মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

প্রতিবেদন

Lopa Bhowmik