বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
চোরবাগান কাণ্ডে তদন্তে সিট, আটক ঘোষক দিল্লি হাই কোর্টের দ্বারস্থ নেহা বোরা পরবর্তী রণকৌশল ঠিক করতে বৈঠকে ইন্ডি জোট দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

স্টিক রান গেমের স্রষ্টা ম্যানুয়েল অটো প্রয়াত

22 October, 2026 8:08 PM Lopa Bhowmik
শেয়ার করুন

বাভারিয়া: স্টিক রান গেমের জন্মদাতা ম্যানুয়েল অটো প্রয়াত। বয়স হয়েচিল মাত্র ৩০ বছর। গেমটির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে বলা হয়েছে,  লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে একটি সম্প্রচার চলাকালীন অটো আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে । অটোর আসল নাম মার্ক ম্যানুয়েল আলেকজান্ডার অটো। টুইচে একটি লাইভস্ট্রিমে অটোকে নিজের গায়ে আগুন লাগাতে দেখা গেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ঘটনাটি সবার নজরে আসে। স্টিক রান টিম মঙ্গলবার জানিয়েছে যে, তারা এই খবর জানে। টুইচ লাইভস্ট্রিম ও সেই ভিডিওটি সরিয়ে দেওয়া হয়েছে। যদিও তার আগেই অটোর আত্মহননের ফুটেজটি অনলাইনে বহু মানুষ দেখে ফেলেন এবং আলোচনার বিষয় হয়ে ওঠে। এদিকে, জার্মানির একটি সংবাদ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সন্ধেয় বাভারিয়ার একটি বাড়ির চিলেকোঠার ভেতর থেকে ৩০ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এক প্রতিবেশী আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু প্রতিবেশী সেখানে পৌঁছানোর আগেই মারা যায় যুবকটি। যদিও সেই প্রতিবেদনে। অটোর নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।
২০১০ সালে অত্যন্ত কম বয়সে ‘স্টিক রান’ গেম তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন অটো। দ্রুতগতির সাইড-স্ক্রলিং গেমটিতে একটি স্টিকম্যান চরিত্রকে বিভিন্ন প্রতিবন্ধকতার ওপর দিয়ে লাফিয়ে ও বিপদ এড়িয়ে বাধা–বিপত্তির পথ পাড়ি দিতে দেখা যায়। গেমটি ফ্ল্যাশ ও সোশ্যাল মিডিয়া গেম হিসেবে বিপুল জনপ্রিয়তা পায় এবং এই গেমে লেভেলিং সিস্টেম, আইটেম ট্রেডিং ও রিয়েল টাইম মাল্টিপ্লেয়ার প্রতিযোগিতার মতো ফিচারও ছিল। অটো নিজেকে স্টিক কমব্যাটের ডেভেলপার হিসেবেও পরিচয় দিতেন। 

প্রতিবেদন

Lopa Bhowmik