বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

সিপিএমের বইয়ের স্টলকে কেন্দ্র করে উত্তপ্ত বারাসাত, নাগেরবাজার

18 October, 2026 1:57 AM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, বারাসাত:‌ উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতের কলোনি মোড় ও চাঁপাডালি মোড় এলাকায় সিপিএমের বুকস্টল নিয়ে গোলমাল। স্টল ভাঙচুর করারও অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, শনিবার সন্ধেয় হঠাৎই কয়েকজন বিজেপি সমর্থক হনুমান চালিশা হাতে হাজির হন বামেদের স্টলের সামনে। তারপরই শুরু হয় স্টলে ভাঙচুর। অভিযোগ, ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। নষ্ট করা হয় বইপত্রও। পাশাপাশি উপস্থিত লোকজনের হাতে হনুমান চালিশাও তুলে দেওয়া হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরের ঘটনাটি উত্তর ২৪ পরগনারই নাগেরবাজার মোড়ের। এখানেও বইয়ের স্টলকে কেন্দ্র করে সিপিএম এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এবিভিপি–র সমর্থকরা অভিযোগ করেন, দুর্গাপুজোর সময় স্টল করে দেশবিরোধী প্রচার ও দেবী দুর্গাকে অপমান করা হচ্ছে। তারা এই ইস্যুতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার ফলেই দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে। শেষে ঘটনা গড়ায় হাতাহাতিতে। এই সংঘর্ষের ঘটনায় সঞ্জয় দেবনাথ নামে এক সিপিএম সদস্যকে আটক করে নাগেরবাজার থানার পুলিশ। উৎসবের মরসুমে সিপিএমের বইয়ের স্টলকে কেন্দ্র করে রাজ্যে শুরু হয়েছে এক অন্য অশান্তি। রাজনৈতিক তরজায় নতুন করে তেতে উঠছে পরিবেশ।

প্রতিবেদন

Lopa Bhowmik