বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

কক্সবাজারের রিসর্টে আগুন, মৃত অন্তত ১০ পর্যটক

17 October, 2026 7:21 PM Lopa Bhowmik
শেয়ার করুন

ঢাকা:‌ বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণের জায়গা কক্সবাজারে ভয়াবহ আগুন। মৃত কমপক্ষে ১০। গুরুতর আহত বেশ কয়েকজন। জানা গেছে, উখিয়ার ইনানির পাটোয়ারটেক সৈকত এলাকায় শনিবার সাত সকালে একটি কাঠের রিসর্ট ও রেস্তোরাঁয় আগুন লাগে। মৃতেরা সকলেই পর্যটক। এ ছাড়াও গুরুতর জখম বেশ কয়েকজন। জানা গেছে, রিসর্টটি মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায়। নাম ‘টুপটুপ রিসর্ট’। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্বে আসে।
প্রশাসন সূত্রে খবর, আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দমকল জানিয়েছে, পুরো রিসর্টটিই ছিল কাঠের তৈরি। তার সঙ্গে যোগ হয়েছিল সমুদ্রের ঝড়ো হাওয়া। দুইয়ে মিলে মুহূর্তের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় গোটা রিসর্টটি। পুলিশ জানিয়েছ, পুড়ে যাওয়া রিসর্টের মধ্য কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, এখনও ৭ জন পর্যটকের খোঁজ মিলছে না। তাদের খোঁজে রিসর্টের মধ্যে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।

 

 

প্রতিবেদন

Lopa Bhowmik