বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্রতিমা বিসর্জনে ক্রেনের ব্যবহার সনাতনী প্রথার বিরোধী, মত জলপাইগুড়ি সদরের বিধায়কের

17 October, 2026 7:43 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, জলপাইগুড়ি: সপ্তমীর দুপুর থেকেই জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে যাওয়া করলা নদীর একাধিক নিরঞ্জন ঘাটে শুরু হয়েছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। এরই মধ্যে শহরের ঐতিহ্যবাহী কিং সাহেবের ঘাট পরিদর্শন করলেন জলপাইগুড়ির সদর বিধায়ক অনন্ত দেব অধিকারী। পৌর প্রশাসক সহ বিভিন্ন দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে ঘাটের বিসর্জন ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি।

পাশাপাশি বিসর্জন সংক্রান্ত আয়োজনের বিস্তারিত খোঁজখবরও নেন বিধায়ক। উল্লেখ্য, গত ১৫ বছর ধরে এই ঘাটে হাইড্রলিক ক্রেনের সাহায্যে দুর্গাপ্রতিমা নদীতে নামিয়ে বিসর্জন দেওয়া হতো।
তবে এবার সেই পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছেন বিধায়ক অনন্ত দেব অধিকারী। তাঁর মতে, দেবী প্রতিমা বিসর্জনে ক্রেনের ব্যবহার সনাতনী প্রথার বিরোধী।
ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি মেনেই বিসর্জনের ব্যবস্থা করা উচিত বলে জানিয়েছেন তিনি। তাঁর এই বক্তব্যকে ঘিরে জলপাইগুড়ির প্রতিমা নিরঞ্জন ঘাটের ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik