বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

জনপ্রিয় বিস্কুটের উপাদানে পশুখাদ্য, আইনি পথে FSSAI

17 October, 2026 6:08 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা,নয়াদিল্লি:‌ জনপ্রিয় বিস্কুটের মধ্যে উপকরণ হিসেবে মেশানো হচ্ছে পশুখাদ্য!‌ অভিযোগে পরিচিত বিস্কুট প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (‌ FSSAI)‌। আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে একটি দুধ প্রস্ততকারক সংস্থা এবং একটি অর্গানিক ফুড সংস্থার বিরুদ্ধেও।
সম্প্রতি FSSAI তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে করা একটি পোস্টে দাবি করেছে, ওই কোম্পানির বিস্কুট তৈরির সময়ে ফাইবারের জন্য কাঁচামাল হিসেবে যা ব্যবহার হচ্ছে, তা আসলে পশুখাদ্য। কারণ বিস্কুট তৈরির জন্য কাঁচামাল যে বস্তায় আনা হয়েছে, সেখানেও স্পষ্ট করে ‘‌পশুখাদ্যের জন্য’‌ বলে লেখা ছিল।
FSSAI–এর দাবি, শুধু উপকরণই নয়। ওই বিস্কুট তৈরির কারখানার পরিবেশ, পরিষ্কার–পরিচ্ছন্নতা এবং পোকামাকড় নিয়ন্ত্রণের ব্যবস্থাও একেবারেই সন্তোষজনক ছিল না। জানানো হয়েছে, এর আগে নির্দিষ্ট ওই কোম্পানিতে বিস্কুট তৈরির বিষয়ে অনিয়মের অভিযোগে কোম্পানির লাইসেন্স সাসপেন্ড করা হয়েছিল। এবার আইনি পদক্ষেপের পথে হাঁটল FSSAI।

প্রতিবেদন

Lopa Bhowmik