ফ্লাইদুবাই কাণ্ডের জের: ইজরায়েলের দিকে যাওয়া বিমানে বাংলাদেশ, পাকিস্তানের পাইলট নিষিদ্ধ করল এয়ার ফ্রান্স
জেরুজালেম : ফ্লাইদুবাই কাণ্ডের জের। পাকিস্তান-সহ ৩১টি দেশের পাইলটদের ইজরায়েলগামী বিমান থেকে নিষিদ্ধ করল এয়ার ফ্রান্স। তালিকায় রয়েছে বাংলাদেশও। একই পথে হেঁটেছে আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্সও। কিছুদিন আগেই ইজরায়েল এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, ইজ়রায়েল। তাদের সঙ্গে সুসম্পর্ক নেই এমন কোনও দেশের পাইলটকে যেন তাদের দেশে না পাঠানো হয়। এরপরই একে একে বেশ কয়েকটি এয়ার লাইন সংস্থাও সেই পথে হাঁটতে শুরু করেছে। চেকোস্লোভাকিয়ার বৃহত্তম বিমান সংস্থা স্মার্টউইংসও ইজরায়েলের বিধিনিষেধ মেনে চলার কথা ঘোষণা করেছে।
এয়ার ফ্রান্স যে সব দেশের পাইলটদের ইজরায়েলগামী বিমান থেকে নিষিদ্ধ করেছে, তার মধ্যে পাকিস্তান, বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, আলজিরিয়া, সৌদি আরব, ব্রুনেই, উত্তর কোরিয়া, কোমোরোস, কিউবা, কলম্বিয়া, জিবুতি, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, কুয়েত, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মালি, মরিটানিয়া, মালদ্বীপ, নিকারাগুয়া, নাইজার, ওমান, কাতার, সোমালিয়া, সিরিয়া, সুদান, টিউনিশিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলা। অন্যদিকে ইউনাইটেড এয়ারলাইন্সের তালিকায় রয়েছে ২৯টি দেশের নাম।
এদিকে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ওপর মঙ্গলবার এই সংক্রান্ত কঠোর পদক্ষেপ করেছে ইজরায়েল। ওই বিমানের পাইলট ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক। যে দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক একেবারেই ভালো নয় নেই ইজরায়েলের। বিমানটি ওড়ার পরেই ইজরায়েল জানিয়ে দেয়, ওই পাইলটকে পাঠানো যাবে না। এরপর বিমানটি ইথিওপিয়াতে অবতরণ করতে বাধ্য হয়।
ফ্লাইদুবাইয়ের তেল আভিভগামী একটি বিমানে গত ৩০ সেপ্টেম্বর সন্ত্রাসবাদী হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। বিমানটির সহকারী পাইলট হামাম আল-হাম্মামি ছিলেন ওমানের নাগরিক। ককপিটে তার ছুরির কোপে আহত হন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর।
