বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

সব আদালত চত্বরে পান-সিগারেট-গুটকা বন্ধে উদ্যোগী প্রধান বিচারপতির

12 October, 2026 6:25 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: বারুইপুর আদালতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা মামলার শুনানি করতে গিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুঘে। জানালেন রাজ্যের সব আদালত চত্বরে সিগারেট, পান, বিড়ি, গুটকার মতো নেশার জিনিস বন্ধ করতে চেয়ে জেলা জজদের চিঠি দিচ্ছেন তিনি। তাঁর প্রস্তাব সব আদালত চত্বরে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা হোক। বার অ্যাসোসিয়েশনগুলিকে এই বিষয়টি দেখভালের অনুরোধ জানিয়েছেন ঘুঘে। তিনি জানিয়েছেন, বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তারপর তাদের সিদ্ধান্ত লিখিতভাবে প্রধান বিচারপতিকে জানালে, তবেই তিনি সব আদালতের ঢোকার সময় মেটাল ডিটেক্টর-এর মাধ্যমে পরীক্ষা করার নির্দেশ জারি করবেন। এদিন এজলাসে থাকা আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে আদালত চত্বরে নির্দিষ্ট স্মোকিং জোন গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন।

অন্যদিকে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের মামলার পরবর্তী শুনানি হবে ১১ ডিসেম্বর ।  ওই দিন ঘটনার তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে রাজ্যকে।

প্রতিবেদন

Lopa Bhowmik