বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

নভেম্বরের শেষে  ৯ হাজার পুলিশকর্মী নিয়োগ, জানালেন মুখ্যমন্ত্রী

12 October, 2026 5:57 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা,  কলকাতা: সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১১ হাজার যুবক-যুবতীর হাতে তুলে দেওয়া হল পুলিশে চাকরির নিয়োগপত্র। অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, কলকাতা পুলিশের জন্য ৩০০ জন SI নির্বাচিত হয়েছেন। নভেম্বরে শেষ সপ্তাহে ফের  ৯০০০ পুলিশকর্মীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে।  পরবর্তীতে আরও নিয়োগ হবে বলেও আশ্বাস দেন শুভেন্দু।  বলেন, নতুন সরকার আসার পরে ওবিসি জট কেটেছে। তাছাড়াও যে যে কারণে রাজ্য পুলিশের নিয়োগ আটকে ছিল, সেগুলিও কাটিয়ে ওঠা হয়েছে। ফলে ফের নিয়োগ শুরু হয়েছে। এদিনের অনুষ্ঠানে পুলিশি ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। দাবি করেছেন,  ‘উত্তরপ্রদেশের চেয়েও এগিয়ে থাকবে বাংলা।’

 

 

প্রতিবেদন

Lopa Bhowmik