বিমান থেকেই আটক দীপকে, সৌরভরা, আটক নেহা বোরাও, জমায়েত করলেই ধড়পাকড় দিল্লি পুলিশের
সংবাদদাতা, নয়াদিল্লি: বিমান থেকেই ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে দিল্লি পুলিশ। গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ধ্রুব রাঠিকে। ১০ অক্টোবরের কর্মসূচি নিয়ে দিল্লি পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে। ৯ অক্টোবর রাতভর রাজধানী থেকে ৪০০ জনের বেশি লোককে আটক করেছে দিল্লি পুলিশ। সকাল থেকে যন্তর মন্তরে আন্দোলন দানাই বাঁধতে পারেনি। বামেদের একাধিক জমায়েতকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন এলাকায়। দিল্লি-হরিয়ানা সীমান্তে বুরারি থানায় নিয়ে যাওয়া হয় সিপিএম নেতা সুজন চক্রবর্তী, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারদের। দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী নেতাদেরও আটক করা হয়েছে। বড় নেতারা আন্দোলনের রাশ নিজের হাতে তুলে নিয়ে AISA নেত্রী নেহা বোরা বিক্ষোভকে সরিয়ে দিল্লি হাট নিয়ে যান। শনিবার দুপুর ১টার পর সমর্থকদের নিয়ে মিছিল শুরু করেন তিনি। পথে একাধিক পুলিশি ব্যারিকেড সরিয়ে দেন বিক্ষোভকারীরা। তরুণ নেত্রী সমর্থকদের দিল্লি হাটে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন।
Exclusive audio of Abhijit Dipke & Saurav Das from Delhi . Abhijit Dipke started crying seeing Delhi police .
Ye karnge regime change 🤣🤣🤣
#Jantarmanatar https://t.co/nGeDuiOHnU— God (@Indic_God) October 10, 2026
🚨 ABHIJEET DIPKE, SAURAV DAS AND ASHUTOSH RANKA DETAINED FROM INSIDE THEIR FLIGHT 🚨
Shame on you @narendramodi @AmitShah https://t.co/hXl6bzh53i
— Cockroach Janta Party – CJP (@Cockroachisback) October 10, 2026
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার SIR বাতিলের দাবিতে এ দিন যন্তর মন্তরে প্রতিবাদের ডাক দিয়েছিল সিজেপি। সেখানে নেহারও উপস্থিত থাকার কথা ছিল। বিপুল জমায়েত ও অশান্তির আশঙ্কায় দিল্লি পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল। শুক্রবার রাত থেকেই গোটা শহরে পুলিশের কড়া উপস্থিতি, রাস্তায় রাস্তায় ব্যারিকেড। সকালে মুম্বই থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছতেই দীপকে ও তাঁর সঙ্গীদের আটক করা হয়। অভিযোগ, পুলিশ বিমানে উঠে তাঁদের নামিয়ে নিয়ে যায়। দেশের বিভিন্ন প্রান্তে সিজেপির নেতা, কর্মী ও সমর্থকেরাও আটক হয়েছেন। বৃন্দা কারাট ও পিনারাই বিজয়নের মতো বাম নেতাদেরও আটক করা হয়েছে। যন্তর মন্তরে পৌঁছনোর সব রাস্তাই কার্যত বন্ধ করে দিয়েছিল পুলিশ।
এর মধ্যেই সিজেপির সমাজমাধ্যম হ্যান্ডলে একটি ভিডিয়োবার্তা প্রকাশ করা হয়েছে, যা আগেভাগেই রেকর্ড করে রেখে গিয়েছিলেন দীপকে। তাতে তিনি জানান, তাঁকে আটক বা গ্রেফতার করা হলে প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে থাকবেন অজিঙ্ক শিন্দে। পুলিশি ধরপাকড় দেখে বিক্ষোভকারীরা যেন পিছিয়ে না যান, সে অনুরোধও করেছিলেন তিনি। নেহার মিছিল রওনা হওয়ার পর দিল্লি হাট এলাকাতেও পুলিশ আটক অভিযান শুরু করেছে।
IMPORTANT
Until Abhijeet Dipke, Saurav Das and Ashutosh Ranka are in detention, CJP’s Organization In-Charge Ajinkya Shinde will lead this protest at Jantar Mantar.
Abhijeet had pre-recorded this video last night in anticipation of a potential arrest. @AjinkyaCJP https://t.co/WSQ69mKfTV
— Cockroach Janta Party – CJP (@Cockroachisback) October 10, 2026
