বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

উগ্র জেহাদিদের বিরুদ্ধে ব্যবস্থা নিক বাংলাদেশ সরকার: তসলিমা নাসরিন

07 October, 2026 5:33 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, দমদম: পশ্চিমবঙ্গে পালাবদলের পর দ্বিতীয়বারের জন্য কলকাতা সফরে এলেন তসলিমা নাসরিন। বুধবার কলকাতা বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, উগ্র সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বাংলাদেশ সরকারের।

তসলিমা নাসরিন বলেন, কলকাতার পুজো অসম্ভব সুন্দর। তবে পুজোয় এবার শহরে থাকতে পারব না। মহালয়াতে থাকছি। সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠান দেখতে যাব। সামনের বছর থেকে অবশ্যই এসে পুজো দেখব।

বাংলাদেশে দেবীমূর্তি ভাঙা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক উগ্র মৌলবাদীরা বহু বছর ধরে মূর্তি ভাঙে। প্রত্যেকটা সরকারের প্রশ্রয়ে এইসব জেহাদি জঙ্গি গোষ্ঠীর বাড়বাড়ন্ত। এদের নির্মূল করতে না পারলে দেশকে বাঁচানো যাবে না। এইসব উগ্র জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করতেই হবে। আমি চাই, সরকার জঙ্গিদের বিরুদ্ধে যেন অ্যাকশন নেয়। বাংলাদেশের সকলের এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক এটাই চাই।

তারেক রহমানের ভারতে আসা প্রসঙ্গে বলেন, এখন উনি জামাতে ইসলামকে প্রশ্রয় দিচ্ছেন। জেহাদিদের বিরুদ্ধে কোনও অ্যাকশনও নিচ্ছেন না। আমি জানি না এতে কতটা কী হবে! তবে আশা করছি যে দু’দেশের সম্পর্কের উন্নতি আগামী দিনে হবে।

প্রতিবেদন

Sandipan Saha