বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বৃহস্পতিবারই শেষ হচ্ছে মেয়াদ…সুদীপ-কাকলিরা কি জবাবদিহির জন্য ফের সময় পাবেন?

07 October, 2026 2:40 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: তৃণমূলের প্রতীকে জিতে এনসিপিআইতে চলে যাওয়া ২০ জন সাংসদকে স্পিকার জানতে চেয়েছেন, তাঁরা ঠিক কোন দলের এবং কেন তাঁদের সাংসদ পদ খারিজ হবে না। সেই জবাব দেওয়ার মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার। সূত্রের খবর, তার আগে বুধবারই লোকসভার স্পিকার ওম বিড়লাকে ইমেল পাঠিয়ে আবার সময় চাইলেন সাংসদরা।

স্পিকার জানতে চেয়েছিলেন, কোন যুক্তিতে ওই সাংসদেরা তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন এবং কেন তাঁদের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন কার্যকর হবে না। এই জবাবের জন্য এখন পর্যন্ত তিন দফায় সময় পেয়েছেন তাঁরা।প্রথম দফায় সাত দিন সময় দেওয়া হয়েছিল। দ্বিতীয় দফায় তিন সপ্তাহ সময় পেয়েছেন এবং তৃতীয় দফায় আরও দু’সপ্তাহ। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে এনসিপিআই সাংসদেরা জবাবের জন্য আরও চার সপ্তাহ চেয়েছিলেন। স্পিকার চিঠি দিয়ে জানান, চার সপ্তাহ নয়, দু’সপ্তাহের মধ্যেই জবাব দিতে হবে। সেই মেয়াদই শেষ হচ্ছে বৃহস্পতিবার। এবার সুদীপ, কাকলি ঘোষ দস্তিদারদের পক্ষ থেকে ফের সময়বৃদ্ধির আর্জি জানানো হচ্ছে। সূত্র অনুযায়ী, উত্তর কলকাতার সাংসদ বুধবার স্পিকারকে ইমেল পাঠাচ্ছেন। স্পিকার আর্জি মঞ্জুর করলে চতুর্থবারের মতো বাড়তি সময় পাবেন ২০ জন সাংসদ।

ওই ২০ জনের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন কার্যকর করার আর্জি লিখিতভাবে স্পিকারের কাছে জানানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকের বিরুদ্ধে আলাদা করে অভিযোগ দায়ের হয়। কালীঘাটপন্থী তৃণমূল সুপ্রিম কোর্টেও পিটিশন দাখিল করে। তার পর সুপ্রিম কোর্টের বার্তার পরেই জবাব চেয়ে পাঠায় স্পিকারের সচিবালয়।

কালীঘাটপন্থী তৃণমূলের প্রবীণ নেতা ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দাবি করেছেন, এক বছরের মধ্যে ওই ২০ জনের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন কার্যকর হবে এবং ২০টি আসনে উপনির্বাচন করানো হবে। যারা যারা তৃণমূল থেকে বেরিয়ে এনসিপিআই-তে গেলেন, তাঁরা কি এবার পুরনো দলেই ফিরতে চলেছেন? ইতিমধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনিয়েছেন। যেখানে দলত্যাগী সাংসদদের ১৫ দিন ডেডলাইন দেওয়া হয়েছে। তারা যদি দলে ফিরতে যান, এই মেয়াদের মধ্যে দলে ফিরতে পারেন। এই পরিস্থিতিতে বিদ্রোহী সাংসদরা কী করেন, সেটাই এখন দেখার।

প্রতিবেদন

UTSAB RC