বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ইডেনে পুজোর উদ্বোধনে মোদির পরিবর্তে অমিত শাহ

03 October, 2026 6:26 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে হতে চলেছে রাজ্য সরকারের উদ্যোগে মেগা দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমে ঠিক ছিল এই অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকবেন। কিন্তু শেষ মুহূর্তে সফরসূচিতে পরিবর্তন হল। মোদির পরিবর্তে এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে, উৎসবের মরশুমে সাধারণ মানুষের জন্য নবান্নে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে তিনি ঘোষণা করেন যে, দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের প্রায় ২ কোটি পরিবারকে ৫০ শতাংশ ভর্তুকিতে বা অর্ধেক দামে ময়দা, চিনি ও সুজি দেবে রাজ্য সরকার। এর জন্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পুজোর বাজারে এই বিশেষ রেশন প্যাকেজ সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এই বৈঠকেই অতীতের প্রসঙ্গ টেনে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু। পাশাপাশি একুশের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙার ঘটনাকে ‘নাটক’ বলে তোপ দাগেন। পিজি হাসপাতালের পুরনো রিপোর্ট ও নথির প্রসঙ্গ তুলে দাবি করেন, সেদিন মমতার পায়ে আদতে কোনও ফ্র্যাকচারই ছিল না। এই ঘটনার নতুন করে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। অন্যদিকে, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাম্প্রতিক একটি মর্মান্তিক ঘটনার তীব্র প্রতিক্রিয়াও দেন তিনি। মুর্শিদাবাদের ধুলিয়ানে বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে তাঁর গুরুতর অগ্নিদগ্ধ হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এই আকস্মিক দুর্ঘটনা কীভাবে ঘটল এবং নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি বিধায়কের দ্রুত সুস্থতা কামনা করেছেন শুভেন্দু।

প্রতিবেদন

Lopa Bhowmik