এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জয় ভারতের মেয়েদের
ভারত জয়ী রানে ১৪৭ রানে
ভারত ২১৬ / ৩ (২০ ওভারে)
শ্রীলঙ্কা ৬৯ (১৫.৪ ওভারে)
এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জিতলেন ভারতের মেয়েরা। টসে জিতে অধিনায়ক হরমনপ্রীত কাউর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ভারত ২০ ওভারে তোলে ২১৬ রান। ব্যাটে সফল হয়েছেন শেফালি ভার্মা (৪৮) স্মৃতি মান্ধানা (৭৯) এবং রিচা ঘোষ (৪৯)। জবাবে শ্রীলঙ্কার ইনিংস মুড়িয়ে যায় ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে। বোলিংয়ে নজর কাড়েন দীপ্তি শর্মা (৩ উইকেট), শেফালি ভার্মা (২ উইকেট), এস পাতিল (২ উইকেট) এবং শ্রীচরণী (২ উইকেট)। গেমসের প্রতিটি ম্যাচে অনবদ্য টিম পারফরমেন্সের ভিত্তিতেই ভারত সোনা জিতল।
