বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ মহম্মদবাজারে

22 September, 2026 2:08 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, বীরভূম: বীরভূমের মহম্মদবাজার এলাকার বাসিন্দা আলিফা বিবি জেলা পুলিশ সুপারের কাছে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ২০২৪ সালের ভোট-পরবর্তী হিংসার জেরে তাঁরা ঘরছাড়া। সম্প্রতি তাঁরা বাড়ি ফেরার চেষ্টা করলে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি শেখ লালন ও তাঁর দলবল তাঁদের ওপর বাঁশ ও শাবল নিয়ে হামলা চালায়। এতে তিনজন আহত হন। তাঁদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন। ​তবে স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক হিংসা নয়, মূলত একটি ওয়াকফ বোর্ডের সম্পত্তির দখল ঘিরেই এই বিবাদ। আদালতের নির্দেশ অমান্য করে ওই জমি বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ উঠেছে লালন শেখের বিরুদ্ধে। আলিফা বিবি বর্তমানে পুলিশি নিরাপত্তা এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

প্রতিবেদন

Sandipan Saha