বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

সুন্দরবনে পরপর কুমিরের হানা! আতঙ্কে সাধারণ মানুষ

22 September, 2026 2:33 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, ক্যানিং: সুন্দরবনে পরপর কুমিরের দেখা মেলায় নতুন করে আতঙ্ক ছড়াল মৎস্যজীবী থেকে সাধারণ মানুষের মধ্যে। গতকাল রাতে ক্যানিংয়ের গোয়ালবাড়ি এলাকায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ে একটি কুমির। বড় কোনও মাছ জালে আটকে পড়েছে, এই ভেবেই আনন্দের সঙ্গে জাল তুলেছিলেন মৎস্যজীবীরা। কিন্তু জাল উঠতেই সকলের চোখ কপালে! মাছের বদলে জালে ধরা পড়েছে আস্ত একটি কুমির। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে মৎস্যজীবীদের মধ্যে। খবর দেওয়া হয় ক্যানিং বনদপ্তরে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে বনদপ্তরের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যান। এর রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার সকালে ফের কুমিরের দেখা মেলে রায়দিঘিতে। মণি নদীর জেটিঘাট সংলগ্ন এলাকায় কুমির দেখতে পান স্থানীয়রা। কুমিরের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয় গোটা এলাকায়।

রায়দিঘির এই জেটিঘাটটি যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে নৌকায় চেপে বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। ফলে ব্যস্ত জেটিঘাটের কাছেই কুমিরের দেখা মেলায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রী ও স্থানীয়রা।

একদিকে মৎস্যজীবীদের জালে কুমির, অন্যদিকে জনবহুল জেটিঘাটের কাছে কুমিরের দেখা পাওয়া — পরপর এই দুই ঘটনায় সুন্দরবনের নদী ও জলপথে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। নদীতে নামা এবং নৌকায় যাতায়াতের ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

প্রতিবেদন

Sandipan Saha