বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

মন্দারমণিতে সমুদ্রস্নানে নেমে তলিয়ে গেল ৩ জন, মৃত্যু ১ বালকের, নিখোঁজ ২

21 September, 2026 8:54 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, মন্দারমণি: সোমবার সমুদ্র সৈকত মন্দারমণিতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন জন। তাদের মধ্যে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হলেও এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে বাকি দু’জন। মৃত বালকের নাম সোমনাথ হালদার (১০)। নিখোঁজ দু’জন হল সুমন শীল (২৪) এবং বৃষ্টি শীল (১৮)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে এলাকা এবং পর্যটকদের মধ্যে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, পরিবারের সঙ্গে ছুটির আনন্দ উপভোগ করতে মন্দারমণিতে এসেছিল তারা। এদিন জোয়ারের সময় সমুদ্রের উত্তাল ঢেউয়ের তোড় সামলাতে না পেরে আচমকাই তারা গভীর জলে তলিয়ে যায়। পর্যটকদের চিৎকার শুনে দ্রুত ছুটে আসেন স্থানীয় নুলিয়া ও সি-হক দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীরা।
তৎক্ষণাৎ উদ্ধারকাজ শুরু করে সমুদ্র থেকে একজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত বালকের বাড়ি নদীয়ার কৃষ্ণগঞ্জে। এখনও পর্যন্ত বাকি দুই কিশোরের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাদের বাড়ি নদীয়ার শান্তিপুরে।
ঘটনাস্থলে পৌঁছায় মন্দারমণি উপকূল থানার পুলিশ। নিখোঁজদের খোঁজে স্পিডবোট ও জাল ফেলে তল্লাশি চালাচ্ছেন নুলিয়া এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। তবে সমুদ্র উত্তাল থাকায় এবং অন্ধকারের কারণে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে। পর্যটকদের নিরাপত্তার খাতিরে ওই এলাকায় স্নান করায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং মাইকিং করে সতর্কবার্তা জারি করছে পুলিশ।

প্রতিবেদন

Lopa Bhowmik